ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩৬ জুলাই (৫ আগস্ট ) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। মঙ্গলবার আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসষ্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে কয়ক হাজার লোক গণমিছিলে যোগ দেয়।উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওসহকারি সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্...










