মঙ্গলবার, এপ্রিল ২৮

Blog

আমার চোখে জুলাই বিপ্লব: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

আমার চোখে জুলাই বিপ্লব: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়গ্রাম) প্রতিনিধি ||‎তারুণ্যের চোখে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন "আমার চোখে জুলাই বিপ্লব" জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।কুড়িগ্রাম জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী লেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, প্রেস ক্লাব সভাপতি রফি...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকল তফসিলি ব্যাংক বন্ধ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকল তফসিলি ব্যাংক বন্ধ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।...
৪৯তম বিসিএসে “আরবি ও ইসলাম শিক্ষা” বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

৪৯তম বিসিএসে “আরবি ও ইসলাম শিক্ষা” বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষ)-এর বিজ্ঞপ্তিতে "আরবি ও ইসলাম শিক্ষা" বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে এবং আরবি বিভাগকে উক্ত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী ইবরাহিম নাফিস।৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা)-এর বিজ্ঞপ্তিতে ‘আরবি ও ইসলামী শিক্ষা’ বিষয়ে পদ শূন্য থাকা সত্ত্বেও সার্কুলারে নেই আরবি বিভাগের নাম। এর প্রতিবাদে এবং এটি অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা।লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ক্যাডারে প্রভাষক নিয়োগের জন্যই কেবল ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাধারণত সরকারি কলেজের প্র...
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, দিনব্যাপী নানা আয়োজন
জাতীয়, সর্বশেষ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, দিনব্যাপী নানা আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ মঙ্গলবার (৫ আগস্ট)। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আজ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। শুরুতে বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশ করবে।বেলা ২টা ২৫ মিনিটে উদ্‌যাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ। এরপর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান।এ অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে শিল্পকলা একাডেমি, সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে...
রংপুরের ৯ সাংবাদিক পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা
সর্বশেষ, সারাদেশ

রংপুরের ৯ সাংবাদিক পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন রংপুরের ৯ সাংবাদিক। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান ও যমুনা টেলিভিশনের চিত্রসাংবাদিক (ভিজে) আলমগীর হোসেন।চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গতকাল বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ক্যাম্পাস সাংবাদিক সাহসী সাংবাদিকতার জন্য এই সম্মাননা পেয়েছেন। তারা হলেন— আনোয়ার হোসেন (সকালের বাণী), মো. আবু সাঈদ (সংবাদ), আল-আমিন সাদিক সায...
বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||“বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক”—এমন উদ্দীপ্ত স্লোগানে মুখর ছিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা।২৪' জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। সোমবার (৪ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু।সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা তাঁতী দলের সভাপতি শাহআলম মেম্বার সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা আহ্বায়ক কমি...
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী
সর্বশেষ, সারাদেশ

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে (রবিবার) বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে ২৮ দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ লাগনোর পর বড় করতে অনেক দিন লেগে যায়, কিন্তু কাটতে খুবই অল্প সময় লাগে। আমরা কোন পরিকল্পনা ছাড়াই গাছ কেটে থাকি। কিন্তু একটি গাছ কাটার পরিবর্তে কয়টা গাছ রোপণ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। প্রতিটি ধর্মেই গাছ লাগানোর বিষয় উল্লেখ আছে। তিনি আরও বলেন, একটি গাছ মানে একটি প্রাণ। গাছ ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারিনা। আমরা আমাদের সন্ত...
বিএনপি ক্ষমতায় গেলে বেহেশতের টিকিন না, নারীরা ফ্যামিলি কার্ড পাবেন: এড. মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে বেহেশতের টিকিন না, নারীরা ফ্যামিলি কার্ড পাবেন: এড. মনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নারীকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং সেখানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিশেষ একটি দলের ভোট দিলে বেহেশতে পাঠানোর মতো অলীক প্রতিশ্রুতি বদলে বিএনপি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। একটি দল ঘরে ঘরে গিয়ে বলছে, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা বেহেশতে যাবেন। কিন্তু কে বেহেশতে যাবে আর কে যাবে না, তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এমন অবাস্তব কথা না বলে জনগণের জন্য কল্যাণকর ও বাস্তবসম্মত কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফি...
বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোষ্ট
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোষ্ট

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার পাথরঘাটা উপজেলার পৌরসভার গোল চত্বরে যৌথবাহিনীর নেতৃত্বে এক চেকপোস্ট পরিচালিত হয়েছে। রবিবার (০৩ আগস্ট) বিকাল ৪ টা থেকে রাত ৭ টা পর্যন্ত লেঃ কমান্ডার মোঃ আব্দুর রহমান (ট্যাজ)বিএন এর নেতৃত্বে১৪ সদস্য বিশিষ্ট ০১টি চৌকস দল পাথরঘাটা উপজেলার পৌরসভার গোল চত্বর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এই চেকপোস্ট পরিচালনা করেন।উক্ত চেকপোস্ট চলাকালীন সময় মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্ট চলাকালীন মোট ১৮০ টি মোটরসাইকেল এর হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি চেক করা হয়। এর মধ্যে ১৪ টি মোটরসাইকেলের হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় ৪২০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৪ টি মোটর সাইকেল জব্দ করা হয়।প্রতক্ষদর্শীরা জানান, চেকপোস্ট চলাকালীন সময় কোন প্রক...
মার্কিন শুল্কনীতি ও আমাদের প্রাপ্তি
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মার্কিন শুল্কনীতি ও আমাদের প্রাপ্তি

|| বাপি সাহা ||বাংলাদেশের তিনটি শ্রেণির কথা না বললে চলে না। এই দেশের অর্থনীতি যাদের উপর নির্ভর করে এগিয়ে চলেছে তারা হচ্ছে আমাদের দেশের কৃষক শ্রেণি। যারা মাঠে ফসল উৎপাদন করে আমাদের জীবন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, তারা হচ্ছে আমাদের কৃষক সম্প্রদায়; কিন্তু সবচেয়ে অবহেলিত ও বঞ্চনার স্বীকার হচ্ছে সমাজের প্রতিটি পদে পদে। ফসল উৎপাদন করেও সঠিক মূল্য না পাওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, যা আমাদের জন্য বেদনাদায়ক। সারের জন্য আমার দেশের কৃষকের প্রাণ দিতে হয়েছে। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিতে হয়েছে। কিন্তু কোনো সহানুভূতি সে ঘরে তুলতে পারেনি। কিছু লেখালেখি হয়েছে পত্রিকায় এর বেশি আর কি হয়েছে ? কৃষক যদি না বাঁচে সে কি বাঁচবে?আমাদের দেশের একটি শ্রেণি অনেক কষ্ট করে বিদেশের মাটিতে তাদের শ্রম বিক্রি করে আমাদের উন্নয়নে অর্থ পাঠাচ্ছেন, তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। নিজের যে টুকু ছিল...