কুড়িগ্রামে বিএনপির বিজয় র্যালি ও পথসভা
❝জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ❞|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” এর বিজয় র্যালি ও পথসভা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালিটি।বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ফেস্টুন-ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম শহর পরিণত হয় স্লোগান আর বিজয়ের আবহে এক প্রাণবন্ত মিলনমেলায়।র্যালিটির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, যুবদলের সভাপতি রায়হা...










