সোমবার, এপ্রিল ২৭

Blog

পুজগাং স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের উদ্যোগে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

পুজগাং স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের উদ্যোগে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের উদ্যোগে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকালে স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সভাপতি সঞ্চয় চাকমার সভাপতিত্বে প্রয়াত প্রগতি চাকমার স্মৃতি স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।খেলায় পানছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম হতে ০৪ (চার) টি গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করে।এ গ্রুপে -কালানাল একাদশ, পাইয়ুং পাড়া একাদশ, ফ্রেন্ড ওয়ারিয়র্স একাদশ.চন্দ্র কারবারি পাড়াএকাদশ।বি গ্রুপে - পুজগাং করল্যাছড়ি একাদশ, বাবুড়া পাড়া পহর ফুদোক একাদশ, স্বপ্নসিড়ি পুজগাং একাদশ, হিল পাওয়ার ক্লাব (চৌধুরী পাড়া)একাদশ।সি গ্রুপে - বিজক স্কোয়াড দুদুকছড়া একাদশ, সাওতাল পাড়া একাদ...
তজুমদ্দিনে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে আলোচনা সভা, র্য্যালী, বৃক্ষরোপণ ও স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা পরিস্কারকর্মসূচি পালন করা হয়।ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাহক হারুন অর রশিদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ সদস্য শাহ মোঃ শাহিন শাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাবেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন। এছাড়া আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান পাটোয়া...
পানছড়িতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও বৃক্ষরোপণ
জাতীয়

পানছড়িতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও বৃক্ষরোপণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলীর সভাপতিত্বে বিএনপির উপজেলা কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা করা হয়েছে।সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এসময়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, উপজেলা উলামা দলের সভাপতি হফেজ সুলতান আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ আমান উল্লাহ, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোঃ কবির হোসেন সহ নেতাকর...
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান : প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
আন্তর্জাতিক, সর্বশেষ

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান : প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।তিনি বলেছেন, “ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ১২ দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো কয়েক বছর আগের তৈরি। এখন আমাদের কাছে আরও উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যদি জায়নবাদী শত্রু আবার আগ্রাসনে নামে আমরা নিঃসন্দেহে তা ব্যবহার করব।মধ্য জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে, যার ফলে উভয় দেশের মধ্যে ১২ দিন ধরে তীব্র যুদ্ধ চলে।ইসরায়েলি হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও শত শত বেসামরিক নাগরিক।মার্কিন যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য যুদ্ধে অংশ নেয় এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়।ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ ...
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজ্জন মামলা রয়েছে। সর্বশেষ শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪-এ তিনি এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।স্থানীয় সূত্রে জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মা...
নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৪তম মৃত্যুবার্ষিকী
জাতীয়, সর্বশেষ

নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৪তম মৃত্যুবার্ষিকী

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||আজ ২০ আগস্ট। নরসিংদী জেলার গর্ব বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম (শহীদ দিবস) মৃত্যুবার্ষিকী। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের “মোবারক লজ” এ জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। যা এখন মতিননগর গ্রাম নামে পরিচিত। ৯ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তাঁর বাবা মৌলবী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণী পাস করার পর সারগোদায় পাকিস্তান বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। ডিস্টিংকশনসহ মেট্টিক পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন।কমিশনপ্রাপ্তির...
ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||গত বছরের জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে শোকজের পর এবার ৩৩ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে তালিকা প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছে জুলাই আন্দোলনের স্বপক্ষের নেতৃবৃন্দরা। তাদের দাবি রাঘববোয়ালদেরকে বাদ দিয়ে এই তালিকা করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্টদের কাছে পৃথকভাবে প্রেরণ করা হয়েছে। এতে সংশ্লিষ্টদেরকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। রেজিস্টার কর্তৃক তালিকা প্রকাশের পর আজ বিকেল ৪টায় জুলাই আন্দোলনের স্বপক্ষের নেতৃবৃন্দরা উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ...
খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ. ফ. ম. মহসীন ও সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নিজামুর রহমান লালু, মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এসএম দেলোয়ার হোসেন, এসকে তাসাদুজ্জামান, জামাল মোড়ল, মিলন বিশ্বাস, রহমত আলী, শাহীন হাওলাদার, এসএম রোহান প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে ভেড়ামারা থেকে খুলনায় পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও পরবর্তীতে পেট্রোবাংলা প্রকল্পটি বাতিল করে। এতে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও কোনো জবাবদিহিতা ...
খুবির স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টসের মধ্যে এমওইউ : শিল্প-শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবির স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টসের মধ্যে এমওইউ : শিল্প-শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেক্সাস প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পখাতের সঙ্গে যুক্ত থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এমওইউ অনুযায়ী, বার্জার পেইন্টসের সহযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিনে পাঁচটি বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হবে। এগুলো হল...
বৈষম্যবিরোধীদের হুমকি-হয়রানি : ইবির ৩৩ ছাত্রলীগ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বৈষম্যবিরোধীদের হুমকি-হয়রানি : ইবির ৩৩ ছাত্রলীগ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৩ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। তাদের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হুমকি-ধমকি ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসনের তদন্ত কমিটি। ১০ কার্যদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ৩৩ শিক্ষার্থীকে ইতোমধ্যে শোকজ নোটিশ দিয়েছি। বাকি ১১ জন কর্মকর্তার বিষয়ে এখনো উপাচার্য কিছু জানায়নি। এরআগে রবিবার একই বিষয়ে ১৯ শিক্ষককে শোকজ করা হয়। এছাড়া তদন্ত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষক, কমকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্র...