সোমবার, এপ্রিল ২৭

Blog

ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এবং সঞ্চালনা করেন পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক...
নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স পরিচ্ছনতাকর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা ব্যহত হওয়ায় জনগণের স্বাস্থ সেবা নিশ্চিৎকরণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, মহিলা কলেজের সহকারী অধ্যাপক পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু, যুগ্ম আহ্বায়ক  মোজাম্মেল হক দুদু মাষ্টার, সদস্য আপেল সিদ্দিকী, প্রেসক্লাব নাগেশ্বরীর সভ...
দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম শাহনাজ নাসরিন। তিনি উপজেলার উপজেলার ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।সোমবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে শিক্ষিকা শাহনাজ নাসরিনের ফেসবুকে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পোস্ট করা হয়। ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয় দুপুর দেড়টায়। তবে এর আগেই সকাল ৭ টায় প্রশ্নপত্র পেয়ে যান শিক্ষার্থীরা।বিষয়টি জানতে চাইলে সহকারি শিক্ষিকা শাহনাজ নাসরিন বলেন, আমি স্মার্টফোন চালাই না, ফোনটা বাসায় থাকে। স্মার্টফোনটা আমার স্বামী চালায়। আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলতে পারব না।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন, আমি গত র...
নিলামে উঠেছে মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের জায়গা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নিলামে উঠেছে মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের জায়গা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের মালিক ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খান রিতা ১১২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে তার প্রতিষ্ঠানের মর্গেজ দেওয়া জায়গা নিলামে তুলেছেন মার্কেনটেইল ব্যাংক পিএলসি।ব্যাংক সূত্রে জানা যায়, মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের নামে মার্কেনটেইল ব্যাংক থেকে ১১২ কোটি টাকা ঋণ নিয়েছিলো। কিন্তু শর্ত অনুযায়ী ঠিক মত কোনো টাকা শোধ করতে পারছে না। ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংকে মর্গেজ দেওয়া ওই প্রতিষ্ঠানের সকল জায়গা ব্যাংক থেকে নিলামে তুলেছেন। এ বিষয়ে কোম্পানি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা দ্রুত পরিশোধ করার চেষ্টায় আছি।...
কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল অনুমান ৬.১৫টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬ আগস্ট একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ভোর অনুমানিক ০৪.৩০ টার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত ...
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সম্মেলনের ছয় মাস পর এই দুটি কমিটি প্রকাশ করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।নবগঠিত উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ। অপরদিকে পৌর বিএনপির কমিটিতে সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন।কমিটি ঘোষণার পর নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌর শহরে আনন্দ মিছিল বের করেন।...
ভূরুঙ্গামারীতে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে মইদাম মহাবিদ্যালয়ের সংবর্ধনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে মইদাম মহাবিদ্যালয়ের সংবর্ধনা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা মইদাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করেন।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরিচিতি পর্ব শেষে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, কমিটির প্রবীণ সদস্য কাজী নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, যু...
ভূরুঙ্গামারীতে বাঁধ দিয়ে মাছ চাষ: ২৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বাঁধ দিয়ে মাছ চাষ: ২৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যাঙ্গের দোলা নামক বিলে মাছ চাষের নামে বিলের মাঝখানে ও দুটি সেতুর সামনে বাঁধ দেওয়ায় শতাধিক কৃষকের প্রায় ২৫০ বিঘা জমিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপনকৃত আমন ধানের চারা পানিতে ডুবে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও কোনো সমাধান না হওয়ায় তারা উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে জুয়েল কয়েক বছর ধরে ব্যাঙ্গের দোলা বিলে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ করছেন। অন্যদিকে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিম বিলের পানি প্রবাহের জন্য নির্মিত দুটি সেতুর নিচেও বাঁধ দিয়েছেন। ফলে দুধকুমার নদে পানি প্রবাহ...
তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!

|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামেবজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।এদিকে নিহতের স্ত্রী জানান,  স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”তিনি আরও জানান,...
রোভার স্কাউট তরুণদের করে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী -ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি

রোভার স্কাউট তরুণদের করে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী -ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||রোভার স্কাউটিং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, কর্মঠ ও সাহসী হিসেবে গড়ে তোলে। এ আন্দোলন তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সবল রাখতে সহায়ক ভূমিকা রাখে। রোভার স্কাউট নেতৃত্বদানে সক্ষমতা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে দেয় বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ৪০৬তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অর্থায়নে এ দিনব্যাপী কোর্সে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইআবি-অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদ...