রবিবার, এপ্রিল ২৬

Blog

ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফল হস্তান্তর করেন ভাইস চ্যান্সেলরের কাছে।ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উ...
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মাত্র ২৮ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন বাবুল ইসলাম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে নিজের জমানো সঞ্চয়, গরু এবং শেষ সম্বল ১২ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এক বছরের অবুঝ শিশু সোহান ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটছে তার।বাবুল জানান, “তাঁত কারখানায় কাজ করেই সংসার চালাতাম। জমি-জিরাত, সঞ্চয় সব বিক্রি করে এতদিন চিকিৎস...
ইউআইটিএসের সিএসই বিভাগে শরৎকালীন অরিয়েনটেশন অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের সিএসই বিভাগে শরৎকালীন অরিয়েনটেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের “শরৎকালীন সেমিস্টার ২০২৫” (ব্যাচ ৫৮) শিক্ষার্থীদের অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় রাজধানীর বারিধারাস্থ বিশ্ববিদ্যালয়টির রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকল শিক্ষাই সমাজকে উপকৃত করতে পারে না। তাই আমাদেরকে নিখুঁতভাবে গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও গ্রহণ করতে হবে, যেন আমাদের এই অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, এই...
মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) শিবালয় উপজেলা আরিচা ঘাটে এ ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আরিচা ঘাট এলাকার হাসিব সিদ্দিকী সজল, শাহজাহান ও ইসরাফিল। এরা দলীয় কোন পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।...
আল-আজহারের পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আল-আজহারের পর এবার মরক্কোর স্কলারশিপে ১ম ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুল

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট স্তরের স্কলারশিপে নির্বাচিত হওয়ার পর, এবার মরক্কোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে বাংলাদেশের মনোনীত ১০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২০২২–২৩ সেশনের মেধাবী শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।কুমিল্লা জেলার লালমাই উপজেলার ইছাপুর গ্রামের সন্তান রাকিবুল শৈশবে পড়াশোনা শুরু করেন ইছাপুরা হেমায়েত ইসলাম নূরানী মাদ্রাসা থেকে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাওতুল হেরা দারুসসুন্নাত আল জামেয়া মাদ্রাসা থেকে দাখিল এবং দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এই মেধাবী শিক্ষার্থী।রাকিবুল ছিলেন মিশরের কায়রো থেকে পরিচালিত মারকা...
মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত সুমন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্ৰামের রাজা মিয়ার ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সুমন মিয়া এজাহার নামীয় আসামী। তাকে আশুলিয়া থানাধীন জামগড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়ে।...
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে লোগাং ইউনিয়ন ভিডিপির দলনেতা মোঃ জসিমউদদীন এর উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যলয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।বৃহস্পতিবার ( ২১ আগস্ট ২০২৫) সকাল দশটায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা উপস্থিতিতে এই কার্যক্রম করা হয়।এসময় জসিমউদদীন স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।এসময়, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাধন চাকমা, নতুন ধন চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।...
মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বাংলাদেশ থেকে মরক্কো সরকারের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ তালিকায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে মোট ১৫ জন মূল প্রার্থী এবং বিকল্প হিসেবে আরও সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।স্নাতক পর্যায় (Undergraduate Program)মূল প্রার্থী (১০ জন)মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা), মো. নাসের উদ্দিন (কুমিল্লা), তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার), মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট), মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা), শেখ আদনান মোস্তফা (ঢাকা), মো. নিয়ামতুল্লা...
দীর্ঘ প্রতীক্ষার অবসান; ভাসানী সেতু পাড়ি দিয়ে কুড়িগ্রাম-গাইবান্ধায় ছুটছে বাস
সর্বশেষ, সারাদেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান; ভাসানী সেতু পাড়ি দিয়ে কুড়িগ্রাম-গাইবান্ধায় ছুটছে বাস

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||অপেক্ষার অবসান ঘটল। স্বপ্নের মতোই আজ সকাল থেকে কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে সরাসরি বাস ছুটে চলেছে মওলানা ভাসানী সেতুর বুক চিরে। বহুকালের দুর্ভোগ যেন হঠাৎই মিলিয়ে গেলো এই সেতু উদ্বোধনের পর।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিট। কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে প্রথম যাত্রীবাহী বাসটি ছাড়লো গাইবান্ধার উদ্দেশ্যে। এস.এন পরিবহনের এই বাস ছাড়তেই টার্মিনাল প্রাঙ্গণে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। কেউ হাত নেড়ে বিদায় জানালেন, কেউবা খুশির হাসিতে বললেন—"এবার আর ভাঙা রাস্তায় ঘুরপথে যেতে হবে না।"এরপর থেকে প্রতি ৩০ মিনিট অন্তর গাইবান্ধার উদ্দেশ্যে বাস ছাড়ছে কুড়িগ্রাম টার্মিনাল থেকে। উলিপুর, চিলমারী ও হরিপুর হয়ে বাসগুলো পৌঁছে যাচ্ছে গাইবান্ধায়। বহু বছর ধরে এই পথে যাত্রীদের ভোগান্তি, ঘুরপথে দীর্ঘ যাত্রা—সবকিছুর অবসান ঘটাচ্ছে ভাসানী সেতু।৬০ বছরের মমতাজ বেগম দাঁড়িয়ে আছেন প্রথম বাসে...
শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদের শ্রদ্ধা নিবেদন
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদের শ্রদ্ধা নিবেদন

|| বেরোবি প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্মম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (২০ আগস্ট ) বিকেলে শহিদ আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) তাঁকে অভ্যর্থনা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভ...