ভুরুঙ্গামারীতে সহপাঠীদের সংবর্ধনা পেলেন প্রভাষক শহিদুল ইসলাম
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দকে সংবর্ধনা দিয়েছে এসএসসি ২০০১ সালের সহপাঠীরা। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিকুর রহমান আপেল শিকদার এবং সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম আরিফ ও মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোঃ আসাদুল হক।সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন ২০০১ সালের সহপাঠী মামুন, রনি, সেলিম, আরাফাত, জেরিন, হালিম, পিযুষ, নয়ন, মিজানুর ও আরিফসহ অনেকেই। বক্তারা স্কুল ও কলেজ জীবনের স্মৃতি তুলে ধরে ভবিষ্যতে ঐক্যব...










