রবিবার, এপ্রিল ২৬

Blog

পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||”দেশীয় শুদ্ধ সংস্কৃতি হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার ” স্লোগানে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট) অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনানের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পানছড়ি বাজায় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল কাশেম, সঙ্গীত পরিচালক অশ্রু বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষক অরুণ শর্মা, আবৃত্তি প্রশিক্ষক শহীদুল্লাহ্, শিক্ষীকা সবিতা চাকমা, অনির্বাণ শিল্পী গোষ্ঠীর মারিয়াম আক্তারসহ অনির্বাণ শিল্পী গোষ্ঠীর প্রধান শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।...
মুকুন্দগাঁতীতে মাদানি পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মুকুন্দগাঁতীতে মাদানি পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ বেলকুচির মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন- মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা ও উক্ত মসজিদ কমিটির যৌথ উদ্যোগে মাদানি পদ্ধতিতে বয়স্কদের কুরআন শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ মাগরিব শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কোর্সের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও টেক্সেন গ্রুপে সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এছাড়াও এলাকার গন্যমান্য আলেম-ওলামা ও সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেন।মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুস সালাম বলেন, "শিক্ষা...
ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করলো আত-তাওহীদ অর্গানাইজেশন
সর্বশেষ, সারাদেশ

ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করলো আত-তাওহীদ অর্গানাইজেশন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক খ্যাত ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি সংগঠনের অফিসে সৌজন্য সফরে গেলে তাকে সংগঠনের ‘চিফ এডভাইজার’ ঘোষণা করা হয়। এসময় তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচী’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা অনুদান দেন।অনুদান প্রদান শেষে আয়োজিত মতবিনিময় সভায় ডা. ফাহিম আরিফ বলেন— “আত-তাওহীদ অর্গানাইজেশনের প্রতিটি সমাজসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে তাদের কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় এ ধরনের মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”সংগঠনের সাধারণ সম্পাদক আছিবুল ইসলাম বলেন—“প্রতিষ্ঠার শুরু থেকেই ডা. ফাহিম আরিফ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। তাঁর দিকনির্দেশনা ও সহায়তায় সং...
ইকসুর দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইকসুর দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে বাঁধা নেই— দায়িত্বরত উপাচার্য|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে একই প্লাটফর্মে এসেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। এ বিষয়ে দু’দফায় আলোচনা সভা করেছেন তারা। শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে পৃথক আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন। এদিকে শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।জানা যায়, ইকসু গঠনের দাবিতে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট জন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নে...
“এরকম হয়”
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“এরকম হয়”

|| মুহাম্মদ আলকামা সিদ্দিকী ||এরকম হয়, কিছুদূর যেয়ে দেখিজুতোর বদলে মোজাপরা পায়ে চড়িয়েছি চপ্পলফিরে যেতে হয় আবার ঘরে।এরকম হয়, বহুদিনের চেনা বন্ধুর মুখ মনে পড়েনাম তার মনে করতে পারি না কিছুতেই,ভুলে যাই, ভুলে যাই।এরকম হয়, ঘর থেকে বের হয়েবড় রাস্তায় ওঠার পরহঠাৎ মনে হয়, আশঙ্কা জাগে,দরজায় তালাটা দিয়েছি তো ঠিক?ভাবি ফিরে যাই, যেয়ে দেখি।আবার ভাবি এতটাই কি ভুলোমনা হয়ে গেছি আমি!ভয়ে ভয়ে ঘরে ফিরি, দেখি তো নেড়ে দরজা কি লক করা?হুট করে যাবে নাতো খুলে ধরলে হাতল।এরকম হয়, মাথার ভেতরে যখনকবিতার ভীষণ ঝড়ো শব্দেরা করে ভয়াবহ ভীড়,যখন চরণে তাদের ছন্দের নূপুর পরাতে যাই,তারা উড়ে উড়ে যায়, ভেসে ভেসে যায়,অলীক জোছনায় মোড়া দূর সাগরের তীরে, ধীরে,আমাকে শব্দহীন করে।এরকম হয়, খুব কষ্ট যে হয় সে কথা বলি না আর।খুব, খুব কষ্ট পাই তোমাকে না পাওয়ার কষ্ট পেয়েযে কবিতা লিখতে চেয়েছি সে কবি...
সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণে রয়েছে মুমীনের পরিচয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণে রয়েছে মুমীনের পরিচয়

|| ডা. আনোয়ার সাদাত ||মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক আচার-ব্যবহার সুন্দর হওয়া বাঞ্ছনীয়। অন্যের সাথে চলাফেরা ও আচার-আচরণে তার শিষ্টাচার বা ব্যবহার কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সে বিষয়ে ইসলামে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। একজন মুমীন বা মুসলমান সে নির্দেশনা অনুযায়ী নিজেকে পরিচালিত করবে। সেগুলি পালন করলে সমাজের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্ক সুন্দর হবে, সাথে সাথে সে অনুকরণীয় আদর্শে পরিণত হবে।সুন্দর কথা ও আচার-ব্যবহারের কারণে মহানবী (সা.) সবার মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর কোমল আচরণের প্রশংসা করে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের ছিলেন, আপনি কঠোর মনের হলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত, অতএব আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ও সব কাজে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান)সুন্দর কথা ...
বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পাল-এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল-এর সভাপতিত্বে ও রতন কুমার পাল-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদন-এর সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন...
নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।উপাচার্য বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক ...
গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরাঈল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল দরজা বন্ধ করে দিবে। ইসরাঈল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা কোনভাবেই গাজার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না । মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কারণ এই সন্ত্রাসী ও আগ্ৰাসী ইসরাঈল। তারা ২৫ লক্ষ গাজাবাসীর আবাসস্থলকে ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। প্রায় ৭০ হাজার গাজাবাসীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গুত্বের জীবনে পাঠিয়েছে। এহেন পরিস্থিতিতে গাজা পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। যা...
সিরাজগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ ফজর থেকে সকাল ১১ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমী মিলনায়তনে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক কর্মী এই বৈঠকে অংশগ্রহণ করে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।তিনি তার বক্তৃতায় বলেন, আপনারা হচ্ছেন সংগঠনের প্রাণশক্তি মাঠে ময়দানে থাকেন। আপনাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে কারণ আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে। আপনাদের মতামত দিবেন ঠিক আছে, সেটা আমির সাহেব যদি গ্রহণ না করেন তাতেও মন খারাপ করা যাবে না। সর্বশেষ যেটা সিদ্ধান্ত হবে সেটাই নিজ...