রবিবার, এপ্রিল ২৬

Blog

উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

|| বাপি সাহা ||অনেকটা বিরোধীতার মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণঞ্চলের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি। রাজনীতির বেড়াজালে পড়ে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা জটিল পরিস্থিতি তৈরী হয়েছিল যাকে অনেকটা অতিক্রম করে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি আলোরমুখ দেখে।বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি। রামপালে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ১৩২০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প এটি। বিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছে সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার উত্তরে। সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদী ঘেঁষে এই প্রকল্পের ১৮৩৪ একর জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। ২০১০ সালে জমি অধিগ্রহণ করে বালু ভরাটের মাধ্যমে এই বৃহৎকর্মযজ্ঞের ...
ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের নতুন নতুন প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে প্রসারের লক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) চারদিন-ব্যাপী “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” গতকাল ইউআইইউ ক্যাম্পাসে শেষ হয়েছে। চারদিনব্যপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একযোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষনার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনী মানসিকতা, কেরিয়ার এর বিভিন্ন দিক, শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন সম্পর্কে বাস্তববাদী আলোচনা হয়।জ্ঞান বিনিময় ও শিল্প-কারখানা বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় গবেষণা-শীর্ষক এ অনুষ্ঠানে বিবিধ বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট ও ইউআইইউ এর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাবিদ, ২০ এরও বেশী ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ত্ব এবং ৪০০ এর অধিক উৎসাহী বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল যেখা...
দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬টি অবৈধ বাল্কহেড জব্দ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলার আবুডাঙ্গা ও রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, নদীপথে এই সীমানা (নদী পারের জনবসতি এলাকা) দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক তা অমান্য করে চলছিলেন। এতে নদীর দুপাশে তীব্র ভাঙনে বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিল তারা। এই অভিযানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নদীপারের মানুষের।...
অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন রাস্তা করে, জমির মালিককে তিনগুণ দাম দেয়। এলজিইডিকেও তেমনি তিনগুণ দাম দিতে হবে।তিনি আরও বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনাদেরও ত...
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

|| বেরোবি প্রতিনিধি ||ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।এসময় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এরই ধারাবাহিকতায় নেসকোতে স্মারকলিপি প্রদান করি। দুঃখজনকভাবে, স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়।...
ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ার জিয়েলতলা আশ্রমের ধর্মগুরু নারায়ণ গোসাই আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল বুধবার (২৭ আগস্ট) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে ...
অনুমতি ছাড়া বেরোবির নাম-লোগো ব্যবহার করলে ব্যবস্থা: উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অনুমতি ছাড়া বেরোবির নাম-লোগো ব্যবহার করলে ব্যবস্থা: উপাচার্য

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সিন্ডিকেটে বিষয়টি উঠতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।তিনি বলেন, অপপ্রচার বন্ধ করতে এবং শৃঙ্খলা ফিরাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট পেইজগুলোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এতে অপপ্রচার রোধ করা যাবে। যদি কেউ নির্দেশনা না মানে তাদের তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রদর্শন ব্যবস্থা নেবে।সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও শিক্ষার্থীদের একাংশ এটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।...
অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে পানছড়ি বিজিবি
সর্বশেষ, সারাদেশ

অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে পানছড়ি বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।বুধবার (২৭ আগস্ট) সকালে পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর খোঁজ খবরও নেন।অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জন অসহায় দুঃস্থ নারীকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি টেবিল প্রদান করা হয়।অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও ...
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ আগস্ট) ছাত্র সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা দেলোয়াড় হোসাইন।বক্তারা বলেন, সবাইকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে, এই দেশকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে হবে, সকল শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করে এই দেশের হাল ধরতে হবে, তোমরা দেশের ভবিষ্যত, দেশের উন্নয়ন করতে হবে, তোমাদের মেধা শক্তি দিয়ে এই দেশে বিজ্ঞান আবিষ্কার করতে হবে, বাংলাদেশ ইসলামী ছা...
রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
প্রবাস, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রমকে জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে প্রবাস বন্ধু ফোরাম।বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।এসময় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ।সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত ...