রবিবার, এপ্রিল ২৬

Blog

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ আগস্ট) ছাত্র সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা দেলোয়াড় হোসাইন।বক্তারা বলেন, সবাইকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে, এই দেশকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে হবে, সকল শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করে এই দেশের হাল ধরতে হবে, তোমরা দেশের ভবিষ্যত, দেশের উন্নয়ন করতে হবে, তোমাদের মেধা শক্তি দিয়ে এই দেশে বিজ্ঞান আবিষ্কার করতে হবে, বাংলাদেশ ইসলামী ছা...
রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
প্রবাস, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রমকে জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে প্রবাস বন্ধু ফোরাম।বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।এসময় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ।সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত ...
রায়পুরা প্রসব পরবর্তী মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ডা. ফাহিমা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরা প্রসব পরবর্তী মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ডা. ফাহিমা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীতে সুমা নামে এক নারী প্রসব-পরবর্তী রক্তক্ষরণে মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা না পেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তখনই চিকিৎসক ফাহিমার সাহসী পদক্ষেপে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সুমা (২৫) নামে ওই গৃহবধূকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলেন। এমন মানবিক কাজে প্রশংসায় ভাসছেন।ডা. ফাহিমা শারমিন হানি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।মঙ্গলবার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায় চিকিৎসাধীন সুমা হাসি খুশি।সুমা বলেন, আল্লাহর রহমতে ডাক্তার-নার্সদের কারণে আজ বেঁচে আছি। ডা. ফাহিমাসহ সকলের প্রতি কৃতজ্ঞ।”জানা যায়, বেলাব উপজেলার হোসেননগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী সুমা গত রবিবার সন্তান জন্মের পর রক্তক্ষরণে মারাত্মক সংকটে পড়েন। রক্তের পরিমাণ (Hb%) মাত্র ১-এ নেমে গেলে সরকার...
রাসূলুল্লাহর ইকামতে দ্বীনের বিপ্লবী দাওয়াত উম্মাহর ঘরে ঘরে পৌঁছাতে হবে__ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাসূলুল্লাহর ইকামতে দ্বীনের বিপ্লবী দাওয়াত উম্মাহর ঘরে ঘরে পৌঁছাতে হবে__ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামিক ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ (সা:) এর স্মরণে তাঁর জীবনীর নানান দিক নিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। রাসূলুল্লাহ (সা:)-এর জীবনের দু'টি অংশ, মাক্কী জীবন ও মাদানী জীবন। মক্কায় প্রথম ৩ বছর গোপনে দ্বীনের দাওয়াত, এর পর ১০ বছর প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। অতঃপর মদিনায় ১৩ বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার গোহাটা জামে মসজিদে অনুষ্ঠিত দাওয়াতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রাসূলুল্লাহ (সা:)-এর গোটা জীবনী তথা মাক্কী ও মাদানী জীবনের প্রতিটি মুহূর্ত ও সকল কর্ম ছিল বিপ্লবী ও আপোষহীন। ...
দাম্পত্য কলহ এবং বিবাহ বিচ্ছেদ এড়াতে ইসলামী নির্দেশনা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দাম্পত্য কলহ এবং বিবাহ বিচ্ছেদ এড়াতে ইসলামী নির্দেশনা

|| ডা. আনোয়ার সাদাত ||বিভিন্ন জরিপে দেখা যায় দেশে বিবাহবিচ্ছেদের হার বেড়েই চলেছে এবং ঢাকা শহরে এই হার সবচেয়ে বেশি। তালাকের বিভিন্ন কারণ রয়েছে। যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকিয়া। এরপর রয়েছে দাম্পত্য জীবন পালনে অক্ষমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, ভরণপোষণের ব্যয় বহন করতে অসামর্থ্য অথবা অস্বীকৃতি, পারিবারিক চাপ, শারীরিক নির্যাতন, বা অনীহা ইত্যাদিও রয়েছে তালাকের কারণের তালিকায়। মানুষ দ্বীন থেকে দূরে থাকলে, খোদাভীতি বা পরকালীন শাস্তির ভয় না থাকলে তাদের মাধ্যমে এ সকল কর্মকাণ্ড বেশি ঘটার সম্ভাবনা থাকে।বিবাহ বন্ধনের মাধ্যমে নারী-পুরুষ একজনের অন্তরের সঙ্গে অন্যের অন্তর যুক্ত হয়। পবিত্র কোরআনে কারিমের ভাষায়- ‘তারা তোমাদের পোষাকস্বরূপ এবং তোমরাও তাদের পোষাকস্বরূপ।’ (সূরা বাকারা, আয়াত : ১৮৭)পোষাক যেমন শরীরকে আগলে রাখে, তেমনি সংসারকেও নারী-পুরুষ উভয়েই আগলে রাখে সব ধরনের বিপদাপদ ও সমস...
সলঙ্গায় মাছ ধরার উপকরণ বিক্রির ধুম
বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মাছ ধরার উপকরণ বিক্রির ধুম

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে বিভিন্ন হাট বাজারে ছোট মাছ ধরার উপকরণ বিক্রির ধুম পড়েছে। উপকরণগুলোর মধ্যে রয়েছে জাল, চাঁই, ধিয়াল, ধুন্ধি, চাবি (ছোট পলো), খালই, ইত্যাদি। বাঁশ বেতের কুটির শিল্প কারিগররা এসব উপকরণ তৈরী করে বাজারে বিক্রি করে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে।সলঙ্গা থানায় প্রায় শতাধিক পরিবার বাঁশের তৈরী কুটির শিল্পের কাজ করে সারা বছর জীবিকা নির্বাহ করে থাকেন। অনেকেই এ পেশা করে স্বাবলম্বী হয়েছেন।মাছ ধরার উপকরণ তৈরীর কারিগর ভেংড়ী গ্রামের খিতিশ চন্দ্র জানান, বিভিন্ন পেশার উপর আধুনিক প্রযুক্তির প্রভাব পড়ে অধিকাংশই আজ বিলুপ্তির পথে। বাঁশ বেতের কুটির শিল্পের উপরও প্রযুক্তির প্রভাবের ফলে পেশাদার কর্মীরা অবহেলিত হয়ে অন্য পেশা জড়িয়ে পড়েছেন। কিন্তু বাঁশ বেতের ক্ষুদ্র কুটির শিল্প এখনো কোন রকমে টিকে আছে...
পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পারিবারিক কলহে যুবদল নেতা খুন, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে যুবদল নেতা এস এম শামীমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি।মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।তিনি জানান, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বৃষ্টি স্বামীকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক নির্যাতনের কারণে ক্ষোভ থেকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনা অনুযায়ী মামাতো ভাই ওবায়দুল্লাহকে সহযোগিতায় ডেকে আনে।হত্যাকাণ্ডের দিন রাতের খাবারের পর তৃতীয় তলার ফ্ল্যাটে শামীমকে নিয়ে যায় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে ওবায়দুল্লাহ। বৃষ্টির ইশারায় সে ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবদ...
বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ২টার দিকে তেতুলতলা এলাকার কাজীবাছা নদীতে ভাসমান একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের সন্দেহ হলে সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা হয়ে নৌ পুলিশকে জানানো হয়।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, “১০ গেটসংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দী লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পর নৌ পুলিশকে অবগত করা হয়। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, সেহেতু এটি নৌ পুলিশের এখতিয়ারভুক্ত।”নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ই...
ভূরুঙ্গামারীতে আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতাদের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নতুনহাট বাজারস্থ চরভূরুঙ্গামারী হাই স্কুল মোড়ে “চরভূরুঙ্গামারীর সচেতন মহল” ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন—মাদকসেবী ও মামলাবাজ লুৎফর, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ও কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন দীর্ঘদিন ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এমনকি আন্দোলনে নিহত ছাত্রদের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন আরিফ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছ...
মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে ৪টি করে আসন পুনর্বহালের দাবি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে ৪টি করে আসন পুনর্বহালের দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে আগের মতোই চারটি করে সংসদীয় আসন রাখার দাবি জানিয়েছেন জেলা দুটির প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়োজিত ঢাকা অঞ্চলের এলাকাসমূহের সংসদীয় আসনের দাবি—আপত্তির শুনানিতে তারা এ দাবি জানান।শুনানি শেষে মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসনের দাবি জেলার সব স্তরের...