রবিবার, এপ্রিল ২৬

Blog

শিবালয়ে নদীভাঙন কবলিতদের পাশে জামায়াত নেতা: মানববন্ধন ও আর্থিক সহায়তা প্রদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে নদীভাঙন কবলিতদের পাশে জামায়াত নেতা: মানববন্ধন ও আর্থিক সহায়তা প্রদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকার পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক। শুক্রবার (২৯ আগস্ট) তিনি ব্যক্তিগত উদ্যোগে নদীভাঙন কবলিত এলাকা এবং ভাঙনের শিকার বাড়িঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন।এসময় তিনি নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে একটি সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।ডা. আবু বকর সিদ্দিক বলেন, "নদীভাঙন মানিকগঞ্জের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। সরকারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং অসহায় মানুষের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।" তার এ...
রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ
সর্বশেষ, সারাদেশ

রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরার ছয়টি ইউনিয়নকে বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। বিক্ষোভকারীরা “রায়পুরা ভাঙতে দিব না, আসন ভাগ হতে দিব না” নানান স্লোগানে মুখর করে তোলেন মহাসড়ক।বক্তারা বলেন, যে ইউনিয়নগুলোকে শিবপুর ও বেলাবের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি। ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিত্বের গৌরবময় রায়পুরাকে আর ভাঙতে দেওয়া হবে না। ১৯৮৩ সালে রায়পুরা ও মনোহরদী থেকে ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়েছিল। এবারও রায়পুরার ঐতিহাসিক অখণ্ডতা ভাঙার ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নে...
লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগ নেতাকে স্কুলের সভাপতি নির্বাচিত করায় ক্ষিপ্ত হয়ে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার সময় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পদুয়া স্কুল রোডের মাথায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া।পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ (বাবু)। বিগত আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন তিনি, অবিলম্বে সভাপতি এনামুল হককে অপসারণ করতে হবে, অন্যতায় স্কুলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। বক্তব্য শেষে মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল গেইট পর্যন্ত অপসারণ ...
রামগড়ে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক সাইফুল আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রামগড়ে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক সাইফুল আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় ঘটেছে হৃদয়বিদারক হত্যাকাণ্ড। এক রাতের ব্যবধানে প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই নারী—৮৮ বছরের আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার (৪০)। এ ঘটনা ঘটে ২০ আগস্ট থেকে ২১ আগস্ট রাতের মধ্যে ভিকটিমদের নিজ বসতঘরে।রামগড় থানার মামলা নং ০৪, তারিখ ২২ আগস্ট ২০২৫ খ্রি., দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী নিহত রাহেনার একমাত্র ছেলে মো. হাসান (২০)।কীভাবে ঘটল হত্যাকাণ্ডবৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আসামি সাইফুল ইসলাম (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে চট্টগ্রামের ভূজপুর থানার শিকদারখীল এলাকায় কেয়ারটেকার হিসেবে কাজ করেন।ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে আসে এবং টাকা চাইতে গিয়ে গালমন্দের শিকার হয়। এতে ক্ষ...
সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমীর জনাব আনোয়ার হোসেনসহ অনেকে। এছাড়া সমাবেশে অসংখ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সমাবেশে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সুপার জনাব আব্দুল গফুর, এবতেদায়ী শিক্ষক জনাব আরিফুজ্জামান আশিক, সহকারী শিক্ষক জনাব আফরোজা খাতুন, জন...
বাংলাদেশে মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা
অভিমত, ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বাংলাদেশে মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা

|| ড. আবু তুরাব মুশতাক আহমাদ ||ভূমিকা: মসজিদ আল্লাহর ঘর। মসজিদ ইসলামী সমাজের প্রাণকেন্দ্র ও একটি পবিত্রতম স্থান। মসজিদ ছাড়া মুসলিম সমাজ কল্পনাও করা যায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় মসজিদ একাধারে ইবাদাত-বন্দেগীর স্থান, সামাজিক ও ধর্মীয় মিলনায়তন, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, বিচার ও সম্প্রীতি লেন-দেনের মিডিয়া, নেতৃত্ব ও আনুগত্যের সূতিকাগার। মসজিদকে আদর্শ ইসলামী সমাজের হৃৎপিণ্ডও বলা যায়। আল্লাহ তা‘আলার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান মসজিদ। মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ স. এর ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পরিচালিত হতো মসজিদ থেকে। রাসুলুল্লাহ স. এর পদাঙ্ক অনুসরণ করেছেন পরবর্তী খলীফাগণ।ইসলামের প্রথম যুগের মসজিদের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাব, সেই সময়ের মসজিদ শুধু নামাযের ঘর ছিল না; বরং তাদের মসজিদ ছিল পরামর্শগৃহ, বিচারালয়, শিক্ষাকেন্দ্র, মজলুমের আশ্রয়স্থল, শিশুদ...
ফুলবাড়ীতে দংশন করা সাপসহ হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থী সাদিক
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলবাড়ীতে দংশন করা সাপসহ হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থী সাদিক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ধানক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সাইকেলে বাড়ি ফিরছিল সহপাঠী বন্ধুরাসহ প্রথম শ্রেণির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদিক (৮)। এ সময় রাস্তা পার হচ্ছিল একটি সাপ। হঠাৎ সাইকেলের চাকা সাপটির গায়ে উঠে গেলে চালক চিৎকার করে ওঠে ‘সাপ, সাপ’। ভয়ে সাইকেল থেকে লাফ দেয় সাদিক। তখনই সাপটি তার পায়ে কামড় বসায়।স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আহত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সাপসহ দ্রুত সাদিককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে। সাদিক স্থানীয় বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের জাইদুল হকের ছেলে।বুধবার রাত ১...
মানিকগঞ্জে প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বিএনপির দুর্দিনের কাণ্ডারী প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, সৎ, শিক্ষিত, পরিচ্ছন্ন জনবান্ধব রাজনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও চরিত্র হননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী দোসর, দখলবাজ, চাঁদাবাজ ও বিশ্ব মিথ্যাবাদী এস. এ. জিন্নাহ কবির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য প্রফেসর ব...
উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উন্নয়নে নীরব অংশীদার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

|| বাপি সাহা ||অনেকটা বিরোধীতার মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণঞ্চলের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি। রাজনীতির বেড়াজালে পড়ে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা জটিল পরিস্থিতি তৈরী হয়েছিল যাকে অনেকটা অতিক্রম করে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি আলোরমুখ দেখে।বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি। রামপালে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ১৩২০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প এটি। বিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছে সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার উত্তরে। সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদী ঘেঁষে এই প্রকল্পের ১৮৩৪ একর জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। ২০১০ সালে জমি অধিগ্রহণ করে বালু ভরাটের মাধ্যমে এই বৃহৎকর্মযজ্ঞের ...
ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের নতুন নতুন প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন উন্নয়ন এবং শিক্ষার্থীদের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে প্রসারের লক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) চারদিন-ব্যাপী “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” গতকাল ইউআইইউ ক্যাম্পাসে শেষ হয়েছে। চারদিনব্যপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একযোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষনার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনী মানসিকতা, কেরিয়ার এর বিভিন্ন দিক, শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবন সম্পর্কে বাস্তববাদী আলোচনা হয়।জ্ঞান বিনিময় ও শিল্প-কারখানা বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় গবেষণা-শীর্ষক এ অনুষ্ঠানে বিবিধ বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট ও ইউআইইউ এর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাবিদ, ২০ এরও বেশী ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্ত্ব এবং ৪০০ এর অধিক উৎসাহী বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল যেখা...