রবিবার, এপ্রিল ২৬

Blog

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু’র শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু’র শুভেচ্ছা

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সমগ্র দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মো. সাজু হোসেন।গণমাধ্যমের কাছে মোঃ সাজু হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে বিগত স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার ...
পানছড়ির দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়ির দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল। ক্যাম্প চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স...
জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারণ সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন।তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান "সে নির্বাচিত হলে সকলের কাধে কাধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন।"এ বিষয়ে তিনি বলেন, "আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ...
রক্তাক্ত বন্ধু নূরকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম পাঠান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রক্তাক্ত বন্ধু নূরকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম পাঠান

।। নিজস্ব প্রতিনিধি।।রক্তাক্ত ভিপি নূরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নূরের বন্ধু এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব ফাহিম রহমান খান পাঠান। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টায় রাজধানীতে জাপার সাথে বিবাদকে কেন্দ্র করে প্রশাসনের হাতে নূরের গুরুতর আহত হওয়ার খবর পেয়ে বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে যান এনসিপির এই নেতা।ফাহিম পাঠান এবং নূরের একসাথে পথচলা ফ্যাসীবাদবিরোধী ১৮ সাল থেকেই। ফাহিম পাঠান বলেন, ফ্যাসিবাদবিরোধী নূরদের দমিয়ে রাখা যাবে না।এর জবাব দিতে হবে। বন্ধু নূরুল হক নূরের উপর নৃশংস হাম'লার তীব্র নিন্দা জানাই।...
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

|| শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)।।ইসরাইলী হামলায় গাজায় একের পর এক সাংবাদিক নিহত এবং গণমাধ্যমে বর্বরহামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরাজোরালো কণ্ঠে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনেরপ্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সংঘটিত বর্বর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।...
খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার কারাগারের ফটক থেকে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে রয়্যাল মোড়ের ফ্যাশন জোন বাই লিন্ডায় হামলা ও লুটের মামলায় গ্রেপ্তার দেখায়।মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি দোকানে প্রবেশ করে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় নগদ টাকা, কসমেটিকস ও পোশাক লুট করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ তাকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৮ বছরের কারাদণ্ড দেন। খুলনায় আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিনে মুক্তি পেলেও বুধবার আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে ফেরত যান তিনি।...
রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে ফরিদ শিক্দার (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আলহাজ্ব দীন মোহাম্মদ শিকদারের ছেলে।স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
কচাকাটায় বন্ধু পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

কচাকাটায় বন্ধু পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎“কচাকাটা উপজেলা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়।‎ফাইনালে মুখোমুখি হয় গাবতলা বাজার ফুটবল একাদশ বনাম কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গাবতলা বাজার ফুটবল একাদশ প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।‎ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। খেলার উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আহবায়ক কমিটির সদস্য  সৈয়দ আলী বাচ্চু। ...
বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি চাল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ১৩৬ বস্তা সরকারি চাল জব্দ

|| আল আমিন হোসেন | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারের সময় ১৩৬ বস্তা সরকারি (ওএমএস) চালসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তবে এ সময় ট্রাকচালক পালিয়ে যায়।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর কাপড়ের হাট সংলগ্ন এলাকায়।স্থানীয়রা জানান, গভীর রাতে ট্রাকবোঝাই চাল নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তারা গাড়িটি থামান। পরে দেখা যায় চালগুলো সরকারি ওএমএস কর্মসূচির। বিষয়টি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ট্রাকভর্তি সরকারি ১৩৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।...
মানিকগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩জন গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় শিশুশিক্ষার্থীকে (১১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা শহরের একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) গ্রামের সাদ্দাম হোসেন (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের আলামিন (২২) ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. সোহান (২৫)। তারা ওই বাজারে মুরগির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।এদিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে চারজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ ওই তিনজনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।সদর থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাড়ি যাওয়ার পথে শিশুটির পথরোধ করেন আসামিরা। তারা...