রবিবার, এপ্রিল ২৬

Blog

রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীন মুক্তিযোদ্ধা আলী আকবরের শেষ বিদায়
সর্বশেষ, সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীন মুক্তিযোদ্ধা আলী আকবরের শেষ বিদায়

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তেতুলটিলা গ্রামে বসবাসকারী মুক্তিযুদ্ধা মোঃ আলী আকবর (৮০) মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত ১১ টার সময় তিনি মৃত্যুবরণ করেন।রবিবার (৩১ আগস্ট) যোহরের নামাজের পর থানা বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ও থানা অফিসার ইনচার্জ মোঃ জসিমউদদীন গার্ড অব অনার প্রদান করেন।জানাযা শেষে মৃত মুক্তিযুদ্ধাকে কলোনি পাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৮ সন্তান ও স্ত্রী রেখে যান।...
চবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৬ টায় জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী ও ইয়াশিরুল কবির সৌরভসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা চবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন।ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, চট্টগ্রামের প্রশাসন বিভিন্নভাবে রিফাইন্ড আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এর ফলেই চবির শিক্ষার্থীদের উপর এই ন্যাক্যারজনক হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রিফ...
পানছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংগঠনটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী ২০২৫ পালন করা হয়েছে।রবিবার (৩১ আগস্ট) সকাল দশটা থেকে লতিবান ইউপি সম্মেলন কক্ষে সংগঠনের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু সুইহ্লাপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্থায়ী কমিটির সদস্য বাবু মংশি মারমা।অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কংজরী মারমা, সহ সাধারণ সম্পাদক সেদিঅং মারমা, মারমা মহিলা ঐক্য পরিষদের সভাপতি আপাইয়া মারমা, সাধারণ সম্পাদক আরেমা মারমাসহ স্থানীয় মারমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ

|| টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||টঙ্গীর একমাত্র ৩ তারকা খচিত হোটেল জাবানে নির্দিষ্ট সময় পার হওয়ার পর ভোর বেলায় মদ বিক্রি না করায় হোটেলের কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, টঙ্গী স্টেশন রোডে আমতলায় অবস্থিত জাবান হোটেলে দেশ বিদেশের বিভিন্ন নামি-দামি বায়ার অবস্থানের কারণে সরকারের রেভিনিউ বাড়ছে। পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।গত বৃহষ্পতিবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক ৫ টার দিকে এই হোটেলের কর্মচারীদেরকে মারধর ও ক্যাশ লুটপাটের ঘটনা ঘটে।হোটেল কর্তৃপক্ষ জানান, উত্তরা থেকে ৬ জন পুরুষ ও একজন নারী বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাদের হোটেলে এসে এলোমেলো কথা বলতে থাকে। এ সময় তারা নাস্তা খাওয়ার কথা বলে হোটেলের ১০ তলা রেস্টুরেন্টে উঠে যায়। সেখান থেকে তারা ৯ তলার বার কাউন্টারে জোরপূর্বক ঢুকে গিয়ে ১ বোতল বিদেশি হুসকি মদ চায়, হোটেল কর্তৃপক্ষ নি...
খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, আহত ১৫
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, আহত ১৫

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, ’শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে ৫০-৬০ জনের গণঅধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট...
খুলনায় মশার উপদ্রব, ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অনুত্তীর্ণ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় মশার উপদ্রব, ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অনুত্তীর্ণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। সিটি করপোরেশনের কাছে নেই পর্যাপ্ত ফগার মেশিন, কার্যকর ওষুধ ও জনবল। বর্তমানে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। ফলে নিয়মিত ওষুধ ছিটানো হলেও মশা নিধনে কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে করপোরেশনের দায়িত্বশীল সূত্র।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মশা নিধনের জন্য ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু বাজেট থাকলেও কাঙ্ক্ষিত কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। কর্মকর্তাদের মতে, মশা নিধনের জন্য এই অর্থ যথেষ্ট নয়।গত বছর ডেঙ্গুর প্রকোপে খুলনা শহরকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ডেঙ্গুর প্রভাব না থাকলেও মশার উপদ্রবের কারণে নগরবাসী আবারও আতঙ্কে ভুগছেন। শহরের টুটপাড়া, মরিয়মপাড়া, দার...
মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রফিকুল হায়দার।প্রধান বক্তা বলেন, এই দেশে অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে। আমাদের এই দেশ থেকে সেগুলো বাদ দিয়ে দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে।মানিকগঞ্জের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা দুই শত ছাত্রছাত্রী এই অনুষ্ঠান অংশগ্রহণ করে।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সাংস্কৃতিক সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।...
ভিপি নুর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর বর্বোরচিত হামলা দেশ জাতির জন্য অশনি সংকেত _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভিপি নুর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর বর্বোরচিত হামলা দেশ জাতির জন্য অশনি সংকেত _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি নূরুর হক নূর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর উপস্থিতিতে পরাজিত ফ্যাসিস্টদের গুন্ডাবাহিনী কর্তৃক বর্বোরচিত ও জঘন্য হামলায় গুরুতর আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।নেতৃদ্বয় বলেন, এই জঘন্যতম ঘটনা দেশ জাতির জন্য অশনিসংকেত এবং জুলাই বিপ্লবোত্তর মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া ধুলিসাৎ হওয়ার ইঙ্গিত। জুলাই বিপ্লবের পর দেশবাসী ভেবেছিল দেশের মানুষ তাদের জানমালের নিরাপত্তা ও বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু সেটি না হয়ে দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ইতিমধ্যেই জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার পথে। ফলে ফ্যাসিস্ট...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু’র শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু’র শুভেচ্ছা

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সমগ্র দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মো. সাজু হোসেন।গণমাধ্যমের কাছে মোঃ সাজু হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে বিগত স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার ...
পানছড়ির দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়ির দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল। ক্যাম্প চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স...