বুধবার, মে ৬

Blog

খুলনায় জলবায়ু অভিবাসীদের সুরক্ষা জোরদারে মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জলবায়ু অভিবাসীদের সুরক্ষা জোরদারে মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তনজনিত ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২২ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার মানুষ ভিটামাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এতে শুধু একটি পরিবার নয়, পুরো সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলায় বাধ্য হয়ে অনেকেই শহরমুখী হচ্ছে, বিশেষ করে খুলনার মতো শহরে চাপ বাড়ছে।বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মৌলিক চাহিদা পূরণের সুযোগ বাড়ানো গেলে শহরমুখী ...
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ১২ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জেলার উত্তর ধলডাঙ্গা, ময়দান ও যাত্রাপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে গবাদিপশু, এয়ার গানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।সংশ্লিষ্টরা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্...
এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু

|| অনলাইন ডেস্ক ||চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানান।দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে এই নিয়ম থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের প্রথা এবারই ভাঙছে।...
বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্...
বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল খননের কাদায় চলাচলের অনুপযোগী রাস্তা, জনদুর্ভোগ তুঙ্গে

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অপরিকল্পিতভাবে খাল খননের কাদা রাস্তায় ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার শেরনগর ব্রীজ হতে শ্যামগাতী পর্যন্ত দীর্ঘ এলাকা এখন নোংরা ও দুর্গন্ধযুক্ত কাদায় সয়লাব হয়ে আছে। এতে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।স্থানীয় সূত্রে জানা গেছে, শেরনগর ব্রিজ থেকে গুলিস্তান মোড় পর্যন্ত একটি খাল খনন প্রকল্পের কাজ চলছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান খালের তলদেশের পচা ও নোংরা কাদা ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম না মেনে রাস্তায় যত্রতত্র ফেলেছে। বিশেষ করে মুকুন্দগাতী থেকে বাড়ি ফেরার পথে রাতে চলাচলকারী যাত্রীরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।এই বিব্রতকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান...
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বুধবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত নিয়মিত পরিসংখ্যানে এই হালনাগাদ চিত্র উঠে এসেছে।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা ‘বিপিএম-৬’ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিপিএম-৬ ফর্মুলা অনুসরণ করলে বর্তমানে দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। সাধারণত গ্রস রিজার্ভ এবং আইএমএফ-এর শর্তানুযায়ী নিট রিজার্ভের এই দুটি ভিন্ন হিসাবই বর্তমানে প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।...
ইরানের রাজপথে ক্ষেপণাস্ত্র প্রদর্শন: সরকারপন্থী সমাবেশে যুদ্ধংদেহী মনোভাব
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের রাজপথে ক্ষেপণাস্ত্র প্রদর্শন: সরকারপন্থী সমাবেশে যুদ্ধংদেহী মনোভাব

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে দেশটির সরকারপন্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেহরানের প্রধান চত্বরগুলোতে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘খোররামশাহর-৪’ এর মতো বিধ্বংসী অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেন এবং ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে হামলার জোরালো আহ্বান জানান।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, সাধারণ মানুষের চলাচলস্থল ও আবাসিক এলাকা সংলগ্ন চত্বরগুলোতে এসব ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। তেহরানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নগরী শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও একই ধরনের সামরিক শক্তির মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসব সমাবে...
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

|| স্পোর্টস ডেস্ক ||শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।রাজশাহীর এই ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গত রবিবার লঙ্কানদের বিপক্ষে পঞ্চম প্রচেষ্টায় প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০-এর বেশি রান তাড়ায় নেমে একপর্যায়ে দাপুটে জয়ের পথে থাকলেও শেষ দিকে মাত্র ১১ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা নাটকীয় চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন জ্যোতিরা।অন্যদিকে, প্রথমবারের মতো দ্বি...
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

|| নিজস্ব প্রতিবেদক ||জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার কর্তৃক নির্ধারিত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন আসার আগ পর্যন্ত প্রতিটি পরিবহনকে বর্তমান ভাড়ার তালিকা বা চার্ট অনুসরণ করতে হবে। কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিক সমিতি।এর আগে, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০...
ফুটবল পায়ে তাড়াইলের ৮ বছরের রাহুলের বিস্ময়কর প্রতিভা
খেলাধুলা, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ফুটবল পায়ে তাড়াইলের ৮ বছরের রাহুলের বিস্ময়কর প্রতিভা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নস্থ বেলংকা গ্রামের আট বছর বয়সী শিশু মোঃ রাহুল হকের ফুটবল নৈপুণ্যে রীতিমতো বিস্মিত ওই অঞ্চলের ফুটবলপ্রেমীরা। তার এই অবিশ্বাস্য প্রতিভায় মুগ্ধ হয়ে উপজেলার সর্বস্তরের মানুষ এখন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। রাহুল ওই গ্রামের চারা গাছ বিক্রেতা মোঃ আইনুল মিয়ার একমাত্র ছেলে। পাঁচ মেয়ের পর জন্ম নেওয়া এই ছেলের ফুটবল প্রতিভা নিয়ে এখন গর্বিত তার পরিবার।রাহুলের বাবা আইনুল মিয়া তাড়াইল উপজেলার সামনে চারা গাছ বিক্রি করে অতি কষ্টে সংসার চালান। আর্থিক অনটন থাকলেও ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নে কোনো কমতি নেই তার। তিনি জানান, ছেলের প্রতিভা বিকাশে প্রায় প্রতিদিন বিকালেই তাকে নিয়ে মাঠে প্র্যাকটিস করতে যান তিনি।ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে আইনুল মিয়া বলেন, "আমি গরিব মানুষ, গাছ বিক্রি করে কোনোমতে...