রবিবার, এপ্রিল ২৬

Blog

খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||অবশেষে আলোর মুখ দেখতে চলেছে খুলনায় নবনির্মিত জেলা কারাগার। প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে কারাগারটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হতে পারে। নতুন কারাগার পরিচালনার জন্য ৬০০ জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।১৯১২ সালে নির্মিত বর্তমান পুরোনো কারাগারটির ধারণক্ষমতা ৬৭৮ হলেও এখন বন্দি আছেন দেড় হাজারের বেশি। শতবর্ষী ওই জরাজীর্ণ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে ২০০৪ সালেই চিহ্নিত হয়েছিল। নতুন কারাগার চালু হলে সেখান থেকে বন্দি স্থানান্তর শুরু হবে।রূপসা বাইপাস সড়কের জয়বাংলা মোড়ের পাশে প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত নতুন কমপ্লেক্সে ৪ হাজার বন্দির ধারণক্ষমতা থাকলেও আপাতত ২ হাজার বন্দির জন্য অবকাঠামো প্রস্তুত। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দি, নারী, কিশোর ও শ্রেণিপ্রাপ্তদের জন্য পৃথক ব্যারাক রয়েছে। এছাড়া আছে ৫০ শয্যার হাসপাতাল, ক...
ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে চলমান খাল খনন ও কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি খুদেরখালের শলুয়া স্লুইসগেট, লতা বাইপাস এলাকা এবং বিভিন্ন স্থান ঘুরে দেখেন।স্থানীয়রা জানান, বিলডাকাতিয়া এলাকাসহ ডুমুরিয়ার বিভিন্ন খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এ অবস্থা নিরসনে স্বেচ্ছাশ্রমে কয়েকদিন ধরে খালের কচুরিপানা অপসারণের কাজ চলছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খুলনা কৃষক ফরমের সভাপতি মোহাম্মদ মজনু শেখ, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, মো. ওমর আলী আকুঞ্জি, শেখ মোহাম্মদ শহীদুল...
খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে লবণচরা হাজী মালেক কবরস্থান সংলগ্ন তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনী রাত ৩টার দিকে টুকুর বাড়িতে হানা দেয়। এ সময় তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর টুকুকে থানায় আনা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।টুকু লবণচরা হাজী মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।...
নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎‎পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) বলাৎকারের পর শিশুটিকে হত্যা করে লাশ গোপন করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখে। ঘটনার পর থেকে মমিনুল ইসলাম পলাতক রয়েছে।‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুরসালিন (৮)। তিনি স্থানীয় মশিউর রহমান মুছা ও মন্জু দম্পতির ছোট ছেলে।‎ঘটনার দিন শুক্রবার দুপুরে মুরসালিনের বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল। এসময় মমিনুল শিশুটিকে একাধিকবার ডেকে নেয়। পরে কৌশলে নিজের ঘরে নিয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকার শেষে হত্যা করে লাশ লুকিয়ে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ...
ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম শিমুলবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ফুলবাড়ী থানা পুলিশের দক্ষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের নিয়মিত অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা...
‘অন্তর্ভুক্তিমূলক’ সমাজ গঠনে বাংলার রুমির আদর্শ অনুসরণের আহ্বান
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‘অন্তর্ভুক্তিমূলক’ সমাজ গঠনে বাংলার রুমির আদর্শ অনুসরণের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||‘বাংলার রুমি’ খ্যাত শাহসুফি সৈয়দ আহমদুল হকের চতুর্দশ ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমির আদর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জামালখানে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “পারসিয়ান রেনেসাঁর ধারক মাওলানা জালালুদ্দিন রুমির চেতনা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ করেছেন সৈয়দ আহমদুল হক। ১৯৯২ সালে তিনি আল্লামা রুমি সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভ্রাতৃত্বই ছিল রুমির চেতনার মূল ভাবনা।“রুমির ভাবনায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভালোবাসাই ছিল মূল ভিত্তি। রুমির দার্শনিক চেতনাকে রাষ্ট্রীয় চর্চার কেন্দ্রে আমরা আনতে পারিনি। পাশ্চাত্য...
দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই লিফলেট বিতরণ করা হয়।সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা মহানবী (সা.)-এর শুভাগমনের মাস রবিউল আউয়ালে বিতরণকৃত এই লিফলেটে আটটি আহ্বান জানানো হয়েছে।১. সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন।২. ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করুন।৩. পবিত্র কুরআন ও সুন্নাহকে আইনের মৌল উৎস ঘোষণা করুন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলুন।৪. নামায, রোযা, ...
নাগেশ্বরীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত‎
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত‎

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি || কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের  উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদের সভাপিত্বে অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক ও মহিলা কলেজর সহকারী অধ্যাপক গোলাম রসূল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মওলানা রফিকুল ইসলাম, নাগেশ্বরী কওমী মাদ্রাসার মোহতামিম মুফতি আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা জনসাস্থ্য অফিসার ফিরজ কবীর, পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, উপজেলা জামায়াতের...
মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিস আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের দ্বারা মর্মান্তিকভাবে শাহাদাতবরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ভাইকে হারিয়ে আমরা সকল ভাষা হারিয়ে ফেলেছি। আমরা হতভম্ব ও বিস্মিত। মুহাদ্দিস নোমানী ছিলেন যুব আলেমদের আইডল। একজন উদীয়মান দা'য়ী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তার স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয়-স্বজন, আন্দোলনের সহযোদ্ধা, সহকর্মীদের ধৈর্য ধারণ ...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইবিতে মুবারক র‌্যালি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইবিতে মুবারক র‌্যালি

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবছরই দিনটি উদযাপন করে। এই মুবারক র‌্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সাঃ) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুলে...