রবিবার, এপ্রিল ২৬

Blog

কুড়িগ্রামে চার পা বিশিষ্ট বিরল বক দেখতে মানুষের ঢল
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে চার পা বিশিষ্ট বিরল বক দেখতে মানুষের ঢল

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামে পাওয়া গেছে এক আজব বকপাখি (Egret) যার রয়েছে চারটি পা। প্রকৃতিতে এমন দৃশ্য অত্যন্ত বিরল।খবরটি ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন শুধুমাত্র এক নজর দেখার জন্য।স্থানীয় হাঁড়ি-পাতিল ব্যবসায়ী আব্দুর রশিদই প্রথম বকটিকে দেখতে পান। তিনি জানান, কয়েকদিন আগে পুকুরপাড়ে অসুস্থ অবস্থায় পাখিটি পড়ে থাকতে দেখে তিনি বাড়িতে নিয়ে আসেন। এরপর চিকিৎসা ও নিয়মিত যত্নের মাধ্যমে পাখিটিকে সুস্থ করে তোলেন। আব্দুর রশিদের ভাষ্য, “পাখিটির জন্য প্রতিদিন মাছ সংগ্রহ করে খাওয়াচ্ছি। সেবা-যত্ন করায় এখন বেশ সুস্থ আছে। পাখির প্রতি আমার ভালোবাসাই আমাকে এভাবে যত্ন নিতে অনুপ্রাণিত করছে।”এদিকে চার পা বিশিষ্ট বক দেখার খবরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মা...
দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান -২৪ পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নেতৃবৃন্দ বলেছেন,এই বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিল তা পায়নি। এই না পাওয়ার কারণ বিপ্লবোত্তর আমূল পরিবর্তন ও বিপ্লবী সরকার গঠিত না হওয়া। ফলে প্রায় দুই হাজার লোকের শাহাদাত ও হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি। ১৬ বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও এক বছরের মাথায় আবারো নতুনভাবে ফ্যাসিস্টদের আসার আনাগোনা ও তাদের সকল ষড়যন্ত্র কার্যকর। আমাদের এই দেশ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও এবং স্বাধীনতার ৫৫ বছরেও আমাদের দেশ নিজস্ব ইসলামী আদর্শ, কৃষ্টি-কালচার অনুযায়ী দেশ চালানো হয়নি বা রাষ্ট্রের আদর্শ ঠিক করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনকও বটে। দেশ মুসলিম জাতিসত্তার উপর প্রতিষ্ঠিত...
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশু একাডেমিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশু একাডেমিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন।অতিথিরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ন্যায়পরায়ণতা, সততা ও সত্যবাদিতার প্রতীক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হানাহানি, চুরি-ছিনতাই, ধর্ষণসহ নানা অনৈতিক কর্মকাণ্ড দূর হবে। নবী করীম (সা.)-এর আদর্শই মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদ...
খুলনার নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সর্বশেষ, সারাদেশ

খুলনার নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য আবুল হাসান হিমালয়, মো. রাশিদুল ইসলাম, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক রানা, কে এম জিয়াউস সাদাত প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন ...
বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

তৃণমূল কর্মীদের উচ্ছ্বাসে মুখরিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, বেলকুচি পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তৃণমূল নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মুকুন্দগাঁতীতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাস...
চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই — মুফতি নুরুন নাবী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই — মুফতি নুরুন নাবী

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম এবং বেলকুচি উপজেলা সভাপতি প্রভাষক আব্দুস সামাদ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। এছাড়াও বক্তব্...
পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।চরমোনাই পীর জোর দিয়ে বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার র...
ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ, সম্পাদক শোয়াইব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ, সম্পাদক শোয়াইব

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পঙ্কজ রায় সভাপতি এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ সাধারণ সম্পাদক হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, সংগঠনটির সাবেক সভাপতি শামীম আহমেদ শূভ ও সাধারণ সম্পাদক রায়হান জামিল এ কমিটির অনুমোদন দেন।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, ‘দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দি...
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বেরিয়ে এলো নানা অনিয়মের তথ্য: মাছের ওজনে কমতি, নিম্নমানের চাল ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য সরকার নির্ধারিত একজনের বরাদ্দ ১৫১ গ্রাম মাছ থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৩৯ গ্রাম। পাশাপাশি নিম্নমানের চাল সরবরাহেরও প্রমাণ মেলে। এছাড়া বর্হিবিভাগের রোগীদের কাছ থেকে নির্ধারিত ৩ টাকার পরিবর্তে ৫ টাকা করে নেওয়া হচ্ছে। ডাক্তারদের ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ সম্পূর্ণভাবে সরবরাহ করা হয় না এবং চিকিৎসকদের যথাসময়ে ফিঙ্গারপ্রিন্টে হাজিরার অনিয়মও ধরা পড়ে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা....
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সোনাডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর। শেষ রক্তবিন্দু দিয়েও এ সংগ্রাম চালিয়ে যাব। বিএনপি কখনো মব সংস্কৃতি সৃষ্টি করেনি এবং উশৃঙ্খল জনতন্ত্রে বিশ্বাস করে না।”বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লি...