রবিবার, এপ্রিল ২৬

Blog

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে হস্তান্তর করা হবে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-...
বেলকুচিতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||শিক্ষার মান উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনে অভিভাবকের দিকনির্দেশনা অপরিহার্য—এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক ও অভিভাবক অংশ নেন।সমাবেশে উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামসুজ্জামান অপু, সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, সহকারী শিক্ষক শিবানী রানী ঘোষ, সাংবাদিক আল-আমিন হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও একাডেমিক উন্নয়নে অভিভাবকের ভূমিকা অপরিসীম। পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্র...
ফুলবাড়ীতে ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"ভাঙন ঠেকাও, চর গোরকমন্ডল বাঁচাও"—এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলার পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ভাঙনকবলিত শত শত পরিবার ছাড়াও অগণিত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের আয়োজন করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ।স্থানীয়রা জানান, গত দেড় মাসে ধরলার ভাঙনে অন্তত অর্ধশতাধিক পরিবার গৃহহারা হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা আবাদি জমি। প্রতিদিনই নদী তার ভেতর গ্রাস করছে বসতভিটা, ক্ষেত-খামার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ফলে ভাঙনের শিকার পরিবারগুলো আশ্রয়হীন হ...
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব

|| ডা. আনোয়ার সাদাত ||মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাহেলী বা অন্ধকার যুগের অবসান ঘটিয়ে মানবতার মুক্তির পথ দেখিয়েছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন ইতিহাসের স্বর্ণযুগ। প্রতিষ্ঠিত করেছিলেন ন্যায়, ইনসাফ, সাম্য, সুবিচার, বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র।তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা ও জীবনযাত্রা আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান আল কুরআনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। ইসলামের প্রত্যেকটি বিধি-বিধান অনুসরণের মাধ্যমে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, যা সর্বকালে সর্ব যুগে সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।পবিত্র কালামে মজিদে এরশাদ হচ্ছে, "নিশ্চয়ই তোমাদের সকলের জন্য রাসুলে কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ, পরকালীন জীবনে বিশ্বাস এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে থাকে। "(সূরা আহযাব ২১)।রাসুলে করীম (সা.) সারা জীব...
বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা; আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা; আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে।এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবাল...
মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ প্লাবন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় গিলন্ড গ্রামের মুন্নু ফ্যাব্রিক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত প্লাবন মিয়া, গিলন্ড গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে। সে ইন্টার শেষ করে বাহিরে পড়াশোনা জন্য আইএলটিএস করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে সরকারি মেডিক্যালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর থানার ওসি এস এম আমান বলেন, নিহতের লাশ বর্তমানে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।...
মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন—মানিকগঞ্জ সদর থানার সাব ইনস্পেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তাঁর নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তাঁর পরিবার মিলে মারধর করে। আহত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নে...
পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে ভারতে পাচারকালে অবৈধ পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমান'র নেতৃত্বে এ পণ্য জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস

সংযুক্ত সবগুলো বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থী বহনকারী নতুন চারটি ডাবল ডেকার ভাড়া বাস যুক্ত করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ ও বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। তবে সংযুক্ত সবগুলো বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। চালকরা জানিয়েছে, বাসগুলো ঢাকায় দীর্ঘদিন চলার করার কারণে এমন দশা হয়েছে। তবে ফিটনেস ঠিক আছে।পরিবহন দপ্তর সূত্রে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ৫৬টি বাসের সঙ্গে নতুন চারটি ডাবল ডেকার বাস যুক্ত হয়ে বর্তমান সংখ্যা ৬০টি। এর মধ্যে শিক্ষক-কর্ম...
সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের তদন্তে অবহেলা ও জড়িতদের আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহ ফরিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বলেন, সাজিদ হত্যাকান্ডের দুই মাস হলেও প্রশাসন এখনও তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর করেনি। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে অতিদ্রুত মামলা সিআইডিকে দিয়ে সুষ্ঠু তদন্ত ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।জানা গেছে, গত ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে দেওয়...