শনিবার, এপ্রিল ২৫

Blog

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বোর্ডের কর্মকর্তারা এই পরিদর্শন করেন।উপজেলার নারায়নপুর ইউনিয়নের চদ্দোঘুড়ির, উত্তর ঝাউকুটি, পাগলাহাট এলাকায় ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে বসতবাড়ি, ফসলী জমি মসজিদ, মাদ্রাসা সরকারি স্থাপনা, প্রাথমিক বিদ্যালয়, কমিনিউটি ক্লিনিক, ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে গত কয়েকদিন আগে উপজেলা চর উন্নয়ন কমিটি উল্লেখিত এলাকায় মানববন্ধন করে এবং পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম বরাবর নদী ভাঙ্গন রোধকল্পে আবেদন করে। ফলে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার অত্র এলাকা পরিদর্শন যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ওমর ফার...
বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

|| মো লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউপি’র কোমারপুর গ্রামের ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোঃ সোহেল নামের (১৪) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ০১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।মৃত সোহেল হোসেন, স্থানীয় রাজমিস্ত্রি মোঃ আরমান হোসেনের ছেলে ও মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী।ঘটনা সূত্রে জানা গেছে, এদিন কয়েক বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায় সোহেল। সাথের বন্ধুরা নদীর এ পাড় হতে ডুব দিয়ে ওপাড়ে গেলেও সোহেল হোসেনের কোমরে খাপলা জালের রশি বাঁধা থাকায় সে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তার বন্ধুরা সোহেল হোসেনকে দেখতে না পেয়ে আশে-পাশে ডাক-চিৎকারে স্থানীয় লোক-জনের সহায়তায় সোহেল হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘ...
উপাচার্যকে ১৫ দফা দাবি জানিয়ে ‘ইবি সংস্কার আন্দোলনে’র আত্মপ্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

উপাচার্যকে ১৫ দফা দাবি জানিয়ে ‘ইবি সংস্কার আন্দোলনে’র আত্মপ্রকাশ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে ১৫ দাবি জানিয়ে শিক্ষার্থীদের নতুন প্লাটফর্ম ‘ইবি সংস্কার আন্দোলন’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে এসব শিক্ষার্থীবান্ধব দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা।দাবিগুলোর মধ্যে রয়েছে— সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ, সাজিদ হত্যার বিচার নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাত্র সংসদ গঠন, ডিজিটালাইজেশন, আবাসন সংকট নিরসন, চিকিৎসা সেবার উন্নয়ন ও হলের খাবারের মান বৃদ্ধি করা। এছাড়া ফ্যাসিবাদের বিচার, পরিবহন সংকট নিরসন, ছাত্রী কমনরুম নিশ্চিত, সাইবার বুলিং বন্ধে নীতিমালা প্রণয়ন, যৌন নিপীড়ন বিরোধী সেলের কার্যক্রম জোরদার ও ফ্যাসিবাদী আমলেকৃত ছাত্রী হয়রানির বিচার নিশ্চিত করা সহ ১৫ দফা দাবি।স্মারকলিপিতে অর্থনীতি বিভাগের খন্দকার আবৃু সাঈম ও ত্বকী ওয়া...
ইবিতে ২ দফা দাবিতে উপাচার্য বরাবর পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ২ দফা দাবিতে উপাচার্য বরাবর পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে বিভাগগুলোতে পরীক্ষা স্থগিত রাখা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের জন্য পৃথকভাবে দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ও পূজা উদযাপন পরিষদ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক পংকজ রায় স্বাক্ষরিত এক স্মারকলিপি উপাচার্যের নিকট প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এতে বলা হয়, ক্যাম্পাসে স্থায়ী কোনো উপাসনালয় না থাকায় পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানান তারা।এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এক দরখাস্তের মাধ্যমে পূজার মধ্যে সেমিস্টার পরীক্ষা না নেওয়ার অনুর...
হাফিজ ও ইয়াছিনের নেতৃত্বে ইবিতে অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাফিজ ও ইয়াছিনের নেতৃত্বে ইবিতে অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ।ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করায়...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া ||খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩ বিজিবি) লোগাং জোন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৩২ ঘনফুট কাঠ জব্দ করেন।বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।এলাকাবাসী জানায়, পাহাড়ে অবৈধভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি'র এমন উদ্যোগ প্রসংশনীয়।...
ইবিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

চারুকলা বিভাগের ছয় ব্যাচে পাঁচ শিক্ষক|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সব কাজ চলমান তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। এসময় তারা অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।জানা যায়, বিভাগটিতে চলমান ছয়টি ব্যাচের মোট ১৭টি ডিসিপ্লিনের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে। এরমধ্যে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের একজন শিক্ষকই সামলাচ্ছেন সকল ব্যাচ। এছাড়া গ্রাফিক্স ডিজাইন এবং ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে দুইজন ক...
তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন...
এনআরবিসি ব্যাংকে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা
চাকরি, সর্বশেষ

এনআরবিসি ব্যাংকে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা

|| ক্যারিয়ার ডেস্ক ||এনআরবিসি ব্যাংক পিএলসিতে ‘সফটওয়্যার ডেভেলপার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসিপদের নাম: সফটওয়্যার ডেভেলপারপদসংখ্যা: ৬ জনশিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসিঅভিজ্ঞতা: ৪-১০বেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক NRBC Bank PLC করে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকম...
দ্বিগুণ হলো এশিয়া কাপের প্রাইজমানি!
খেলাধুলা, সর্বশেষ

দ্বিগুণ হলো এশিয়া কাপের প্রাইজমানি!

|| স্পোর্টস ডেস্ক ||এশিয়া কাপ আজ মঙ্গলবার (৯সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে। দেশটির দুবাই ও আবুধাবিতে খেলাগুলো হবে। এবারের আসরে মোট আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের জন্য এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তান ও হংকং।জানা যায়, এই মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে পুরস্কারের অর্থ। যেখানে বিজয়ী দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬০ লাখ। আর রানার্সআপ দলকে দেওয়া হবে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন প্রায় ১৭ লাখ টাকা।২০২৩ সালের শেষ এশিয়া কাপটি হয়েছিল ওয়ানডে ফরম্যাটে যেখানে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ওই আসরে ভারত পেয়েছিল প...