শনিবার, এপ্রিল ২৫

Blog

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ সচেতন রয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি।এসময় বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা ও সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি র...
তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক, সর্বশেষ

তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

|| আন্তর্জাতিক ডেস্ক ||দেশজুড়ে দুই দিনের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করেছেন।এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে ঢুকে পড়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।এর আগে, পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া যায়।পরে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান।এদিকে, দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমা...
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় আসছে নতুন সংশোধনী
জাতীয়, সর্বশেষ

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় আসছে নতুন সংশোধনী

|| নিউজ ডেস্ক ||জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়ায় নতুন কিছু সংশোধনী আনা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সনদের অঙ্গীকারনামা অংশে কিছু বিতর্কিত প্রস্তাব বাদ দেওয়া হচ্ছে এবং বাস্তবায়নের পদ্ধতি মূল সনদের অংশ হিসেবে থাকছে না। কমিশন মনে করছে, এসব বিষয়ে স্পষ্ট ঐকমত্য না থাকায় সেগুলো অন্তর্ভুক্ত না করাই সঠিক হবে।সনদের প্রাথমিক খসড়ায় উল্লেখ ছিল, সংবিধান বা আইনে যা-ই থাকুক, জুলাই সনদই প্রাধান্য পাবে। কিন্তু বিএনপি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, সংবিধান ও আইনকে পাশ কাটিয়ে কোনো দলিলকে সর্বোচ্চ আসনে বসানো সাংবিধানিক ভারসাম্যের জন্য হুমকি হতে পারে। বিএনপির আপত্তি আমলে নিয়ে কমিশন এখন বলছে, যেসব সংস্কারের জন্য সংবিধান সংশোধন দরকার হবে, সেসব ক্ষেত্রে জুলাই সনদের সুপারিশ প...
গাজা শহর ধ্বংসের পূর্বেই বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজা শহর ধ্বংসের পূর্বেই বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহুর

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনায় নেমেছে ইসরায়েলি সেনারা। তারা বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘সতর্ক করছি, এখনই বের হয়ে যাও।’নতুন এক সামরিক অভিযানের আগে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা গাজা নগরীর বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তারা গাজায় ঝড়ের মতো ভয়াবহ হামলা চালাবে।প্রায় ১০ লাখ ফিলিস্তিনির এই নগরীতে গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসকে চূড়ান্তভাবে দুর্বল করে দিতে নতুন পরিকল্পনা করছে তারা।আল জাজিরার প্রতিবেন সূত্রে জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘গাজার মানুষ, এই সুযোগ নাও এবং মনোযোগ দিয়ে শোনো; তোমাদের সতর্ক করা হলো- ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসো।’...
ভূ-রাজনীতিতে ভারত-চীনের বন্ধুত্ব ও আমেরিকার শুল্ক দানব!
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

ভূ-রাজনীতিতে ভারত-চীনের বন্ধুত্ব ও আমেরিকার শুল্ক দানব!

|| বাপি সাহা ||তামিলনাড়ুর মানুষ এস. জয়শঙ্কর, পেশায় এক সময়কার জাদরেল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে দাপিয়ে বেরিয়েছেন সারা বিশ্ব। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। তিনি তাঁর একটি বইতে লিখেছিলেন যার সারমর্ম হচ্ছে, “ভারকে পশ্চিমা বিশ্বের সাথে নতুন করে বন্ধুত্বের কথা ভাবতে হবে।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্ক স্থাপনের জন্য অনেকদূর অগ্রসর হয়েছিল। পশ্চিমা বিশ্বের সাথে নিজেদের কূটনৈতিক সম্পর্কও কিন্তু অনেকদূর পর্যন্ত গিয়েছে, যা গভীর থেকে গভীর হয়েছিল।মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরবর্তী পর্যায়ে ট্রাম্প প্রশাসন অনেকটা উগ্রনীতির ফলশ্রুতিতে বিশ্ব পরিস্থিতি অনেকটা না বলে পুরোটা পাল্টে গেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বেশকিছুদিন ভারতের সাথে সম্পর্কের জায়গা হয়েছিল রোমাঞ্...
নামাজের সময়সূচি_০৯ সেপ্টেম্বর ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_০৯ সেপ্টেম্বর ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ (২৫ ভাদ্র, ১৪৩২ বাংলা, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি_০৯ সেপ্টেম্বর, ২০২৫ফজর- ৪:২৭ মিনিটজোহর- ১১:৫৬ মিনিটআসর- ৪: ২৪ মিনিটসূর্যাস্ত- ৬: ০৮ মিনিটইফতার- ৬: ১২ মিনিটমাগরিব- ৬:১২ মিনিটইশা- ০৭: ২৫ মিনিটবুধবার, ১০ সেপেটম্বরফজর- ৪: ২৬ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪: ২৫ মিনিটসূর্যোদয়- ৫: ৪৩ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ডেশন।...
যে দামে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

যে দামে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়

|| নিউজ ডেস্ক ||দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ ডলার অর্থাৎ প্রায় ১ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।সেই আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন আহ্বান করেছে সরকার। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।এতে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্...
গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে ইসরায়েলি ৪ সেনা নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে ইসরায়েলি ৪ সেনা নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত সবাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গাজা সিটির একটি সুরক্ষিত সামরিক অবস্থানে হামাসের আকস্মিক আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ এই চার সেনার মৃত্যুর ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারানো ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।এমন পরিস্থিতিতেও গাজা সিটি পুরোপুরি দখলে নিতে পরিকল্পনা বাস্তবায়ন করছে তেল আবিব।...
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আবেদনের সময় বাড়ল
বিনোদন, সর্বশেষ

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আবেদনের সময় বাড়ল

|| বিনোদন ডেস্ক ||‘নতুন কুঁড়ি’র মাধ্যমে দেশের বিনোদন জগতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তুমুল সাড়া জাগানো অনুষ্ঠান এটি। তবে লম্বা সময় বন্ধ ছিল। প্রায় দুই দশক পর ফের শুরু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার এ অনুষ্ঠান। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আবেদনের শেষ সময়সীমা ছিল গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।‘নতুন কুঁড়ি-২০২৫’-এর আবেদনের সময়সীমা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ কারণে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।আগ্রহী প্রার্থীরা ‘নতুন কুঁড়ি ২০২৫’ ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি বিটিভির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজ...
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকাল থেকেই ভোটকেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।...