ভোটার তালিকায় ভূয়া অভিভাবক, মালপুকুরিয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||নানা অনিয়মের মাধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।শুধু তাই নয় সকল অনিয়মকে বৈধতা দিয়ে এ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের আবেদন ফরমে জাল স্বাক্ষর দেয়া ও ভূয়া অভিভাবক অন্তর্ভূক্তির অভিযোগও উঠেছে।এসব অনিয়মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট-এর যোগসাজশের অভিযোগ করছে সংশ্লিষ্টরা।সকল অনিয়মের অভিযোগ নিয়ে ইতিমধ্যে মাদ্রাসার কয়েকজন অভিভাবক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে...










