শনিবার, এপ্রিল ২৫

Blog

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবর দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গাটি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে।এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক অলক কান্তি দাশ বাধা প্রদান করে ব্যর্থ হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা বলছেন, আজকে স্কুলের জায়গা দখল হয়ে যাচ্ছে, যথাযথ ব্যবস্থা না নিলে একদিন স্কুলও দখল হয়ে যেতে পারে।লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইবনে মাসুদ রানা এ বিষয়ে বলেন, আমরা নিরুপায়, বিষয়টি ইউএনও মহোদয়কে লিখিতভাবে জানা...
অনর্থক সমালোচনা নিয়ে ব্যস্ত থাকা সুস্থ রাজনীতির পথে অন্তরায়
অভিমত, সর্বশেষ, সারাদেশ

অনর্থক সমালোচনা নিয়ে ব্যস্ত থাকা সুস্থ রাজনীতির পথে অন্তরায়

|| ডা. আনোয়ার সাদাত ||সাধারণত যে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত, জনগণের কল্যাণে তথা দেশের উন্নয়নের জন্য উপযোগী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা ও এসব নিয়ে আলাপ আলোচনা করা। অথচ আমরা কি দেখতে পাচ্ছি, জনকল্যাণকর কর্মসূচি নিয়ে আলোচনা বা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার চেয়ে অনেকেই আজ পরনিন্দা ও অপরের সমালোচনা নিয়েই বেশি ব্যস্ত।কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করাই হলো পরনিন্দা বা পরসমালোচনা। শরিয়তের পরিভাষায় এমন অনৈতিক চর্চাকে ‘গিবত’ বলা হয়। যার দোষ বর্ণনা করা হচ্ছে, প্রকৃতপক্ষে যদি সেই দোষ তার মধ্যে থাকে তাহলে গিবত হিসেবে ধর্তব্য হবে। আর যদি না থাকে, তাহলে তা অপবাদ হিসেবে গণ্য হবে। অপবাদ গিবতের চেয়েও নিকৃষ্ট ও ঘৃণীত। গিবত শ্রবণ করা গিবত করার চেয়ে কোনো অংশে কম নয়। দুটিই সমান অপরাধ। জীবিত ও মৃত উভয় ধরনের মানুষের গিবত করা হারাম।গিবত শুধু একটি জঘন্যতম গুনাহ নয়। বরং...
ভূরুঙ্গামারীতে সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষক, নকল সারে ফলন বিপর্যয়ের শঙ্কা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষক, নকল সারে ফলন বিপর্যয়ের শঙ্কা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চলতি রুপা আমন মৌসুমে কুড়িগ্রাম জেলার শস্য ভান্ডার খ‍্যাত ভূরুঙ্গামারী উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির কারণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। অপর দিকে বাজারে ভেজাল সারের কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন প্রান্তিক কৃষক।চলতি আমন ও আগাম শীতকালীন সবজি মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের কৃত্রিম সংকট তৈরি করেছে একটি অসাধু চক্র। দোকানে দোকানে ঘুরে চাহিদা মাফিক সার না পেয়ে কৃষকের ঘরে হাহাকার চলছে।কৃষকরা বলছেন, ভরা মৌসুমে আমন আবাদের জমিতে সময়মতো সারের প্রয়োগ করতে না পারলে ফলনে মারাত্মক প্রভাব পড়বে এবং উৎপাদন ব্যয় বাড়বে।কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃষকদের সার না দিয়ে মুনাফার লোভে খুচরা বিক্রেতাদের হাতে সার তুলে দিচ্ছেন। দিনের পর দিন ডিলার পয়েন্টে সারের জন্য ধরনা দিতে হচ্ছে। মাঝেমধ্যে কিছু সার মিললেও চাহিদা অনুযায়ী মিলছে না।কৃষ...
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি উপাচার্য
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি উপাচার্য

বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইন নিয়ে আলোচনা করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||মালয়েশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের অধীনস্থ নাদওয়াত আল-জুমুআহ’তে ‘বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল-ফিকহ এন্ড উসুল আল-ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের বিচারব্যবস্থায় ইসলামী আইনশাস্ত্রের জটিল ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হন।এসময় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরি...
দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৭টি বিভাগে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক শিক্ষক দিয়েই চলছে সকল একাডেমিক কার্যক্রম। এমতবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি মিটিংয়ে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি এবং অন্যান্য সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষক নিয়োগের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি।তিনি বলেন, সামনে একাডেমিক কাউন্সিলের মিটিং থাকায় আমরা সবাই মিলে ফ্যাকাল্টির অনুষদভুক্ত বিভাগের একাডেমিক এজেন্ডা, সমস্যা, সংকট এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি। এসময় অধিকাংশ শিক্ষকদের বক্তব্যে শিক্ষক সংকটের কারণে বিভাগগুলোর করুণ চিত্র ফুটে উঠেছে। আমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে মিটিং করে এবিষয়ে তাকে অবহিত করবো। যা...
মানিকগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||শারদীও দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পূজা উদযাপন কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার বলেন, মানিকগঞ্জ সদরে মোট ১১৮ টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেক পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে পূজা শুরু হওয়ার ৫ দিন আগে থেকে এবং প্রত্যেক পূজা মণ্ডপের জন্য সরকারীভাবে ১ টন করে চাউল দেওয়ার ব্যবস্থা রয়েছে।মানিকগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির নেতৃবৃন্দ দাবি করেন যে, আমার যেনো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি...
কুড়িগ্রাম জেলা কর্তৃপক্ষের অনৈতিক প্রস্তাব: ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জমি অধিগ্রহণে জটিলতা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম জেলা কর্তৃপক্ষের অনৈতিক প্রস্তাব: ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জমি অধিগ্রহণে জটিলতা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ||শুধুমাত্র কর্মকর্তাদের অনৈতিক চাহিদা পুরনে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিক জমিকে দোলা ও নালা বলে আখ্যায়িত করে স্বল্প মূল্যে জমি অধিগ্রহণ করার চেষ্টায় স্থানীয় অর্ধ শতাধিক জমির মালিক চরম ক্ষতিগ্রস্থের সম্মুখীন হয়েছেন।সরেজমিনে গেলে এলাকাবাসী ও জমির মালিকরা জানায়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বানুর কুটি মৌজায় ভারত-বাংলাদেশ সীমান্ত সোনাহাটে গত ১৭ নভেম্বর ২০১২ সালে শুল্ক স্টেশন চালু হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ সরকার স্থল বন্দরটি নির্মানে এলাকায় একর প্রতি ৪৫ লাখ টাকায় ১৬ একর জমি অধিগ্রহণ করে। পরবর্তিতে স্থল বন্দরটি সম্প্রসারন হলে সরকার আরো ৫ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়।এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসন জমি সার্ভে করে গত ২৩ সালের ৯ এপ্রিল স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সনের ২১ নম্বর আইন এর ৮ ধারার (০৩) (ক...
সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াদের পরিবারকে ক্ষতিপূরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সেলফীসহ অন্যান্য বাস মালিকপক্ষ, নিহত রিয়াদের পরিবারের সদস্যবৃন্দ, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসন জরুরী সভা করে নিম্নোক্ত সিদ্ধান্তে উপনীত হয়।১. সেলফী বাস কর্তৃপক্ষ রিয়াদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে, সরকারিভাবে তিন লক্ষ টাকা দেওয়া হবে।২. বাস যাতে দ্রুতগতিতে না চলে এই জন্য প্রত্যেক বাসে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলো লিখে স্টিকার লাগিয়ে দেয়া হবে।৩. উথলীতে এলোপাথাড়ি বাস অবস্থান করবে না, প্রত্যেকটা কোম্পানির একাধিক বাস একসাথে উথলী মোড়ে অবস্থান করবে না।৪. লাইসেন্সবিহীন ড্রাইভার গাড়ি পরিচালনা করবে না।৫. মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করবে না।৬. যাত্রীদের সাথে এবং ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবে না।৭. রুট পারমিটপ্রাপ্ত গাড়িগুলোই কেবল এই রোডে চলবে।৮. সকল চালকদের জন্য উপজেলা প্রশাসন এবং থানা থেকে প্রশিক্ষণ আয়োজন করবে।শিবাল...
সাজেকে দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজেকে দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরে যাওয়ার পথে সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় আরও কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করেছে এবং আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব উপাসনালয়ে নিহত শিক্ষার্থ...
১৫ অক্টোবরের মধ্যে হবে ইকসুর গঠনতন্ত্র
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

১৫ অক্টোবরের মধ্যে হবে ইকসুর গঠনতন্ত্র

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ইকসু’ নির্বাচনের গঠনতন্ত্র হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান।তবে কমিটির কার্যক্রমে ধীরগতির ফলে ছাত্র সংসদ গঠনে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।এদিকে, ইবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ইবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইকসুর গঠনতন্ত্র প্রণয়নে জোরালো দাবি জানানো হয়েছে। অতিদ্রুত গঠনতন্ত্র প্রণয়ন করা না হলে শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।জানা যায়, বুধবার বিকেলে ইকসুর গঠনতন্ত্র...