শনিবার, এপ্রিল ২৫

Blog

নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের মেয়ে। বিদ্যালয়ে ক্লাসের সময় শিশু মুন্তাহা বারান্দার গ্রিলে খেলা করতে থাকে খেলার একপর্যায়ে ৩য় তলার গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর ম্যেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার করে  রংপুরে নেওয়ার পথে তিস্তা ব্রীজের কাছাকাছি শিশু মুন্তাহার  মৃত্যু হয়।‎‎স্থানীয়দের অভিযোগ, স্কুল চলাকালে শিক্ষকরা যথাযথভাবে নজরদারি কর...
সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এই রায় প্রদান করেন।এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো, সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের মৃত জোসেফ উদ্দিনের ছেলে মো: আব্দুল আলিম ও আবু বক্কার এবং আ: খালেকের ছেলে মো: মোজাম আলী ও আব্দুর রউফ। দুইবছর সাজাপ্রাপ্তরা হলো, আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেন।মামলার এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মানকে কেন্দ্...
মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক: কেএমপি কমিশনার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক: কেএমপি কমিশনার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ অফিসারদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের দাবি-দাওয়াগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।তিনি আরও বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সুপারভাইজিং কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ ক...
খুলনার বটিয়াঘাটায় ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতের নাম দিলীপ কুমার সরদার (৪৫)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দিলীপ কুমার সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের কাছে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন।এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে।...
দারুন নাজাত মডেল মাদরাসায় পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দারুন নাজাত মডেল মাদরাসায় পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ও মনোরম পরিবেশে পরিচালিত দারুন নাজাত মডেল মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহরের আলফা মোড়স্থ মাদ্রাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফলধারীদের পুরস্কৃত করা হয়। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।...
নেপাল অস্থিরতার যাত্রা থেকে গণতন্ত্রে উত্তরণ
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

নেপাল অস্থিরতার যাত্রা থেকে গণতন্ত্রে উত্তরণ

|| বাপি সাহা ||নেপাল হিমালয় কন্যা। ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম পছন্দনীয় স্থান নেপাল। হিমালয় দেখার আনন্দ, অন্নপূর্ণার চূড়ায় ভোরের সূর্যের আলো পরার রক্তিম দৃশ্যের সাথে নেপালের সংঘটিত আন্দোলনের রক্তাক্ত রাজপথের তুলনা করা চলে। নেপালকে ঘিরে অনেক ভ্রমণ কাহিনী তৈরি হয়েছে। নেপালের জনগণের চিন্তা-ভাবনা অনেকটা ভিন্ন। নেপাল ভ্রমণের সুযোগ হয়েছিল আমার। ‘‘অর তিথি নারয়ণ ভবঃ এই মূল মন্ত্রে বিশ্বাসী নেপালের সাধারণ জনগণ। ইতিহাসের অনেক রক্তাক্ত অধ্যায়ের জন্ম দিয়েছে নেপাল। ভারত আর চীনের মাঝামাঝি অংশে আবস্থান নেপালের। সার্কভূক্ত দেশের অন্যতম সদস্য নেপাল।রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে নেপাল বহুবার, একথা বললে ভুল হবে না। আস্থা ও বিশ্বাসের সংকটে নেপালের রাজনীতি বারবার ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজনৈতিক টানা পোড়েন আর প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে অর্থনৈতিকভাবে ক্ষ...
জাতিসংঘের বাজেট কমাতে মহাসচিবের প্রস্তাব
আন্তর্জাতিক, সর্বশেষ

জাতিসংঘের বাজেট কমাতে মহাসচিবের প্রস্তাব

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে দীর্ঘস্থায়ী তারল্য সমস্যার ফলে এই প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সংশোধিত বাজেট ৩.২৩৮ বিলিয়ন ডলার। এর ফলে ২৬৮১ জনকে চাকরি হারাতে হবে।মঙ্গলবার সদস্যরাষ্ট্র ও জাতিসংঘ কর্মীদের কাছে পাঠানো চিঠিতে মহাসচিব ঘোষণা করেছেন, নিয়মিত বাজেটের ১৫ শতাংশ এবং কর্মীসংখ্যার ১৯ শতাংশ কমানো হবে।প্রস্তাবিত বাজেটটি বছর শেষের আগে সাধারণ পরিষদে ভোটাভুটির জন্য উপস্থাপন করা হবে।সূত্র : এএফপি...
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার দরপত্র উন্মুক্ত হবে ২৪ সেপ্টেম্বর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার দরপত্র উন্মুক্ত হবে ২৪ সেপ্টেম্বর

|| নিউজ ডেস্ক ||রাজধানীর এমআরটি লাইন-৬ এর আওতাধীন ১৪টি মেট্রোরেল স্টেশনে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র উন্মুক্ত করা হবে আগামী ২৪ সেপ্টেম্বর।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৪টি স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) এসব দোকান ভাড়া দেওয়া হবে। ইতোমধ্যে আহ্বান করা ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে জমা পড়া আবেদনপত্রগুলো ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে উন্মুক্ত করা হবে।উন্মুক্তকরণ অনুষ্ঠানে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। এ বিষয়ে সময়মতো উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।...
জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিভাবকের লিখিত অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশপ্রহরীর বিরুদ্ধে অভিভাবকের লিখিত অভিযোগ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান ও নৈশপ্রহরী আফছার উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক ও অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগে জানা যায়, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ আকলিমা খাতুন আখি (১০) গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে খেলাধুলার সময় পায়ে আঘাত পেয়ে ব্যথায় কাতরাচ্ছিল। তখন বিদ্যালয়ের কোনো শিক্ষক বা স্টাফ তার খোঁজ নেননি। খবর পেয়ে তার মা নাছিমা বেগম বিদ্যালয়ে গিয়ে দেখেন, মেয়ে বেঞ্চে শুয়ে কষ্ট পাচ্ছে। বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক মজিবর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শিশুটিকে বিদ্যালয় থেকে সরিয়ে নিতে বলেন। একপর্যায়ে হুমকিও দেন। এসময় নৈশপ্রহরী আফছার উদ্দিনও...
ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান

|| নিউজ ডেস্ক ||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করেছে।আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ...