শনিবার, এপ্রিল ২৫

Blog

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাবিব শেখ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত হাবিব শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনা নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়। কয়েকদিন আগে হাবিব ওইসব চোরাই মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেন এবং কয়েকজনের নামও জানিয়ে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে হাবিবের মাথা, দুই হাঁটু, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ...
ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহত শাহাদাত হোসেন দ্বীপ (৩২) ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দ্বীপের মেজো ভাই মো. তাহাজ্জত হোসেন অপু (২৯) দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার বড় ভাইয়ের দুই হাতের কব্জিতে কুপিয়ে জখম করেন। পরে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। বাড়ির লোকজন আহত শাহাদাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”...
মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর থানায় বাগ বানিয়াজুড়ী গ্রামের একটি সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযানে নকল ও নিম্নমানের পণ্য উৎপাদনের প্রমাণ মিলেছে। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান এ অভিযানের নেতৃত্বে দেন।র‌্যাব জানায়, কারখানাটি দীর্ঘদিন ধরে স্থানীয় সিরাজুল ইসলাম খানের ভাড়া বাসায় পরিচালিত হচ্ছিল। কারখানার মালিক মোনায়েম আহমেদ, তিনি মোন্নাফ আহমেদের ছেলে। বৈধ কোনো অনুমোদন ছাড়াই বাজারে নিম্নমানের ও ক্ষতিকর সাবান সরবরাহ করছিলেন তিনি।এ সময় কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল ও উৎপাদন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দ...
নির্বাচনকে বিলম্বিত করতে চাওয়া প্রকারন্তরে হাসিনার ফ্যাঁসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা : জয়ন্ত কুন্ডু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনকে বিলম্বিত করতে চাওয়া প্রকারন্তরে হাসিনার ফ্যাঁসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা : জয়ন্ত কুন্ডু

পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন: আসলাম সভাপতি ও নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায় তারা আসলে শেখ হাসিনার ফ্যাঁসিবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী একটি গোষ্ঠি নতুন করে হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য ফাঁদ পেতেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে হবে এক অসম্প্রদায়িক সার্বজনীন রাষ্ট্র। আর আওয়া...
খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অস্ত্র-গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা তানভির ইসলাম নিলয় (২৫), পিতা মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।অভিযানে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।...
সাজেক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে গাইবান্ধায় পাঠিয়েছে সেনাবাহিনী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজেক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে গাইবান্ধায় পাঠিয়েছে সেনাবাহিনী

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় মর্মান্তিক জীপ দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধার পলাশবাড়ী পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছি...
কুড়িগ্রামে গণসংযোগে ব্যস্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব মিয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে গণসংযোগে ব্যস্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব মিয়া

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||টানা কয়েকদিনের বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলাজুড়ে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ফুলবাড়ী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল হক আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচিতে যোগ দেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্...
ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার
জাতীয়

ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) গ্রেফতার হয়েছেন। তিনি মৃত সামছুল হক চৌধুরীর ছেলে এবং উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে। এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কামাত আঙ্গারীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরে যথাযথ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এছাড়া নিয়ামুল আরিফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি “মাদক কারবারির সম্রাট” হিসেবে পরিচিত। দীর্ঘ...
ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সেলিম মোল্লা, নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ।ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর ইসলাম শাহিন নামে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের এক সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা একেএইচ ফ্যাক্টরির সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলামের বাড়ি বালিথা দক্ষিণপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলাম শাহিন মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু

জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা–গুলিবর্ষণ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো তৎপর নয়, আমাদের সতর্ক থাকতে হবে।” তিনি এ ন্যাক্কারজনক ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসার আইচগাতী এলাকায় বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বাবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনাবেচা ও নিষিদ...