শুক্রবার, এপ্রিল ২৪

Blog

কুষ্টিয়ায় দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ায় পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দাওয়াতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহ্বান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার একটি মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখাইসলামী ঐক্য আন্দোলনের কুষ্টিয়া জেলা আমির মাস্টার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু ত্বহা মুহাম্মাদ নুরুল্লাহ।সংগঠনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম সা...
রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, রোভার স্কাউট তরুণ প্রজন্মকে আনুগত্য, শৃঙ্খলা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করে। মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের যে মহান কাজগুলো স্কাউট করে থাকে, তা যুগে যুগে আম্বিয়া কেরামও করেছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনার তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ৪১২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের অর্থায়নে অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের ইআবি অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।ভাইস চ্যান্সেলর আরও বলেন, “রোভার স্কাউট একটি দেশের বিশেষ বাহিনীর মতো, যা...
বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খান বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, টেক্সজেন গ্রুপ...
‘শিক্ষক স্বল্পতা দূর করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি’— ইউজিসি চেয়ারম্যান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‘শিক্ষক স্বল্পতা দূর করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি’— ইউজিসি চেয়ারম্যান

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শূন্যপদ দ্রুত মঞ্জুরের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দুইদিনব্যাপী নবীনবরণের প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।তিনি বলেন, বিশ্ববিদ্যালগুলোতে এত শিক্ষক স্বল্পতা! কিছুদিনের মধ্যে আমারা একটি মিটিং করে সেখানে খালি পদগুলো মঞ্জুর করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু করতে পারি আমি করবো। এই পরিকল্পনা নিয়ে আমরা একটা টিম কাজ করছি।’অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ...
ইবিতে পরিবেশবান্ধব শাটল কার চালু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে পরিবেশবান্ধব শাটল কার চালু

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি চালু করেছে কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রশাসন ভবন চত্বরে ই-কার সার্ভিস উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক শাটল কার চালু করা হয়েছে। কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ ...
ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫” আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, সকাল ১০:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান জনাব জানাব মো: ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান জনাব মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসি’র চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে ...
ফুলবাড়ীতে সাপের দংশনে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলবাড়ীতে সাপের দংশনে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিমা ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লিমা ঘরের পাশে গোয়ালঘরে কয়েল জ্বালানোর জন্য বাবার কাছে গ্যাসলাইট আনতে যান। এ সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সাপের অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুরে নেওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, ‘গোরাশ’ বা কালার্স নামের এক ধরনের বিষাক্ত সাপ লিমাকে দংশন করেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ...
আগে তত্ত্বাবধায়ক বোঝেন নাই এখন পিআর বুঝছেন না সময় হলে এটাও বুঝবেন -অধ্যাপক জাহিদুল ইসলাম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আগে তত্ত্বাবধায়ক বোঝেন নাই এখন পিআর বুঝছেন না সময় হলে এটাও বুঝবেন -অধ্যাপক জাহিদুল ইসলাম

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||আগে মানুষ তত্ত্বাবধায়ক বোঝে নাই, আর এখন পিআর পদ্ধতি বুঝছে না; তবে সময় হলে এটাও বুঝবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় সংগঠনের সিরাজগঞ্জ শহর শাখার টনিক নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় বাহির গোলা গুড়ের বাজারে এক নির্বাচনী মত মবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।তিনি বলেন, আপনারা আগে তত্ত্বাবধায়ক সরকারও বোঝেন নাই, এখন বলছেন পিআর আমরা বুঝি না। পিআর খায় না গায়ে মাখায় সময় আসলে এটাও বুঝবেন, মানুষ সহজে বোঝে না।তিনি আরো বলেন, পিআরে নির্বাচন হলে আপনারা নমিনেশন বাণিজ্য করতে পারবেন না, ভোট দখল করতে পারবেন না, স্বৈরাচার হতে পারবেন না, যার কারণে আপনাদের কাছ...
মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম ছোয়াকে আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলাশহরের এলজিইডি অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।ওসি এস এম আমানুল্লাহ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।...
অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না -মেজর হাফিজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না -মেজর হাফিজ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতেই বিএনপি লড়াই। ১৭ বছর পর কাংখিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে যে, অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মেজর হাফিজ এসব কথা বলেন।তিনি আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রক...