শুক্রবার, এপ্রিল ২৪

Blog

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ ঘরের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিলেন শুভ। একই ঘরে পাশের ফ্লোর বেডে ঘুমিয়ে ছিল তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম ও মা। এ সময় দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি চালায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ বাড়ির ব্যক্তিগত রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা শব্দ শুনে তার রুমে প্রবেশ করে। প্রথমে তারা ধারণা করেন হেডফোনের কারণে জখম হয়েছে। পরে ঘরে গুলির তিনটি খোসা...
নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়ার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়ার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ৪৫ দিন অতিক্রান্ত হলেও এখনও সন্ধান মেলেনি। সে বেঁচে আছে কিনা তাও নিশ্চিত হতে পারছেন না বাবা-মা।গত সোমবার (২৯ সেপ্টেম্বর) মেয়ের সন্ধান চেয়ে সাটুরিয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলন করেন নিখোঁজ সুমাইয়ার বাবা মো. সিরাজুল ইসলাম ও মা নিলুফা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বজন ও স্থানীয়রা।লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, তার ১৫ বছর বয়সী মেয়ে সুমাইয়া গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হরগজ বাজারে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি, এমনকি পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। আত্মীয়স্বজন ও বান্ধবীদের বাড়ি খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি।এ সময় তিনি বলেন, “মেয়ের নিখোঁজের পরপরই সাটুরিয়া থানায়...
বিসিএস পরীক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবি ইবি শাখা ছাত্রশিবিরের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বিসিএস পরীক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবি ইবি শাখা ছাত্রশিবিরের

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য আসন্ন ৪৯ তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকাগামী পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। সোমবার পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ আবেদনপত্র জমা দেন তারা।আবেদনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। কিন্তু ব্যক্তিগতভাবে ঢাকায় যাতায়াত করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকাগামী বাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবে।এ বিষয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আসন্ন ৪৯ তম (বিশেষ) বিসিএস পরীক্...
ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত “ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫” শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম. আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউ’র অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক।ইকন ফেস্ট ২০২৫ -এর ...
বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জনের মৃত্যু, গ্রেফতার ২
জাতীয়

বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জনের মৃত্যু, গ্রেফতার ২

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র দু'পক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল লতিফ পেশায় একজন ট্রাক চালক। তিনি উপজেলার সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের (বদলগাছী মহিলা কলেজ সংলগ্ন) মৃত খোকা মন্ডলের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন (সোমবার) লতিফ ড্রাইভারের একটি হাঁস ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হলে লতিফের পরিবার হাঁসটি জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করেন। সেই হাঁসকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর আনুমানিক ১১টার দিকে একই ইউনিয়নের সোহাসা গ্রামের আব্দুল জলিলের ছেলে ভ্যান চালক সবুজ হোসেন আসলে লতিফের বাড়ির লোকজন সবুজের পথ রোধ করে হাঁস মারার জন্য কৈফিয়ত তলব এবং হাঁসের জরিমানা দাবী করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।স্থানীয়দের মধ্যস্থত...
লাশের মিছিল থামছেই না; খুলনায় একদিনে পাঁচজনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লাশের মিছিল থামছেই না; খুলনায় একদিনে পাঁচজনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যেন লাশের মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব লাশ উদ্ধার হয়।মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। নিহত প্রিন্স স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা এলাকায় আইডিয়াল কোম্পানির পুকুর থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, তিন থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।একইদিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয় আরেক অজ্ঞাত বৃদ্ধের (৮০) মরদেহ। প্র...
বেলকুচিতে আমিরুল ইসলাম খাঁন আলিমের পূজামণ্ডপ পরিদর্শন
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আমিরুল ইসলাম খাঁন আলিমের পূজামণ্ডপ পরিদর্শন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের বিএনপির নেতা আমিরুল ইসলাম খাঁন (আলিম)। সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের মোট ১২টি পূজা মন্দির পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সাধারণ পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইক...
মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর ৩৮তম ওফাতবার্ষিকী ১ অক্টোবর
জীবনী, সর্বশেষ

মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর ৩৮তম ওফাতবার্ষিকী ১ অক্টোবর

|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামী আন্দোলনের সিপাহসালার, নবুওতি ধারার আন্দোলনের দিক-নির্দেশক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৮তম ওফাতবার্ষিকী আগামীকাল ১ অক্টোবর (বুধবার)। ১৯৮৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।মওলানার শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- পরিবার ও পারিবারিক জীবন, ইসলামে অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কোরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কোরআনে শিরক ও তাওহীদ, আল কোরআনে রাষ্ট্র ও সরকার, হাদীস সঙ্কলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, যাকাত বিধান, আহকামুল কোরআন।মরহুমের বর্ণাঢ্য জীবনী :১৯১৮ সালের ২ মার্চ, পিরোজপুরের কাউখালিস্থ শিয়ালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)। ১৯৩৮ সালে শ...
সাম্প্রতি সেনাবাহিনীর উপর হামলা ও খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা_ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

সাম্প্রতি সেনাবাহিনীর উপর হামলা ও খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||সাম্প্রতি চট্টগ্রামে সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, এই হামলা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলা কোনোভাবেই বরদাশত করার মত নয়। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। দিনের পর দিন পাহাড়ি সন্ত্রাসীদের আস্ফালন বেড়েই চলেছে, তা সমূলেই ধ্বংস করে দিতে না পারলে দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ, খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি গভীর ষড়য...
সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা
খেলাধুলা, জাতীয়, সর্বশেষ

সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশের জার্সি গায়ে আর কখনো ক্রিকেট মাঠে দেখা যাবে না সাকিব আল হাসানকে। কারণ, বাংলাদেশের হয়ে সাকিবকে আর খেলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা।সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই তারকা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্তের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা।আসিফ মাহমুদ বলেছেন , ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখন...