শুক্রবার, এপ্রিল ২৪

Blog

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ
আন্তর্জাতিক, জাতীয়

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ

|| নিউজ ডেস্ক ||জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন।নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে এই সম্মেলন।জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ।সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পা...
নামাজের সময়সূচি_৩০ সেপ্টেম্বর ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_৩০ সেপ্টেম্বর ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (১৫ আশ্বিন, ১৪৩২ বাংলা, ০৭ রবিউস সানী, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ৩০ সেপ্টেম্বর, ২০২৫ফজর- ৪:৩৪ মিনিটজুমা- ১১:৪৯ মিনিটআসর- ৪: ০৮ মিনিটসূর্যাস্ত- ৫: ৪৭ মিনিটইফতার- ৫: ৫১ মিনিটমাগরিব- ৫:৫১ মিনিটইশা- ০৭: ০৩ মিনিটবুধবার, ০১ অক্টোবর সেপেটম্বরফজর- ৪: ৩৫ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪: ৩৪ মিনিটসূর্যোদয়- ৫: ৫০ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউ...
হামলার শিকার হিরো আলম; অবস্থা আশঙ্কাজনক
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

হামলার শিকার হিরো আলম; অবস্থা আশঙ্কাজনক

|| বিনোদন ডেস্ক ||আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি।তিনি বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম ...
দেশজুড়ে টেলিযোগাযোগ বন্ধ করলো তালেবান সরকার
আন্তর্জাতিক, সর্বশেষ

দেশজুড়ে টেলিযোগাযোগ বন্ধ করলো তালেবান সরকার

|| আন্তর্জাতিক ডেস্ক ||আফগানিস্তানে দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর আগে তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানী কাবুলের সঙ্গে ইসলামাবাদ ব্যুরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, ‘এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি।’ সংস্থাটি আরও বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।কয়েক সপ্তাহ আগে থেকেই একাধিক প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান। তাদের দাবি, এই পদক্ষেপ ‌‌‘নৈতিকতা রোধে’ নেওয়া হয়েছে। ব...
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও পুঁজিবাজার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও পুঁজিবাজার

|| নিউজ ডেস্ক ||শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে।এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে পুঁজিবাজারে লেনদেন চলবে।অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।...
সিরাজগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে অনুদান বিতরণ
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে অনুদান বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ পৌরসভার জলবায়ু ক্ষতিগ্রস্ত ১০ জন বস্তিবাসী সদস্যের মাঝে অনুদান হিসেবে মোট ৪২,৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত Enhance Resilience Capacity of the Climate-induced People (ERCCP) প্রকল্পের আওতায় এটি বিতরণ করা হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নিজ দপ্তরে এ অনুদান বিতরণ করেন। এতে প্রকল্পভুক্ত প্রত্যেক সদস্যকে ৪,২৫০ টাকা করে দেওয়া হয়, যা তাদের ক্ষতিগ্রস্ত আয়বর্ধনমূলক কার্যক্রম পুনরায় চালু করতে সহায়তা করবে।অনুদান প্রাপ্তরা হলেন—মোছাঃ মহেলা বেগম, মোছাঃ রুমা খাতুন, মোছাঃ গোলেনুর বেগম, মোছাঃ ফোয়ারা খাতুন, মোছাঃ রশনী খাতুন, মোছাঃ রেশমা বেগম, মোছাঃ শেফালী বেগম, মোছাঃ কাকলী খাতুন, মোছাঃ পারুল খাতুন ও মোছাঃ হামিদা বেগম।উল্লেখ্য, সিবিএফ-ব্র্যাকের আর্থ...
আ.লীগের দোসর জুলাই গণহত্যাকারী আবুল হোসেনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আ.লীগের দোসর জুলাই গণহত্যাকারী আবুল হোসেনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

|| মির্জা নাদিম | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে জুলাই মাসে সংঘটিত নৃশংস গণহত্যার অন্যতম অভিযুক্ত ও আওয়ামী লীগের দোসর আবুল হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় টঙ্গী এলাকার আওয়ামী লীগ নেতা আবুল হোসেন (পাসপোর্ট আবুল) প্রকাশ্যে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। অথচ এখনো তিনি আইনের আওতার বাইরে থেকে এলাকায় সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।বক্তারা আরও অভিযোগ করেন, আবুল হোসেন টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও ছাত্রদের ওপর হামলার সঙ্গে সরাসরি ...
খুলনায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, “টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে প্রচার বৃদ্ধি ও গুজব প্রতিরোধে জনসচেতনতা অপরিহার্য। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা টিকা নিতে টিকাদান কেন্দ্রে আসতে অভিভাবকদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ।”সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্...
নাগেশ্বরীতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানায় এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামখানা দীর্ঘির পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ সোমবার ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে।‎এ ব্যাপার নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউ করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প...
নিহত যুবদলকর্মী বাবুর পরিবারের পাশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিহত যুবদলকর্মী বাবুর পরিবারের পাশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু

|| মির্জা নাদিম | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ভয়াবহ কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে নিহত স্থানীয় যুবদলকর্মী আল-আমিন বাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিহত বাবুর পরিবারের খোঁজ নিতে টঙ্গী রেল কলোনী বস্তির ভাড়া বাসায় যান। এ সময় তিনি বাবুর মা আয়েশার হাতে নগদ অনুদান তুলে দেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন— ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকবেন। পরে বাবুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।বাবুর মা আয়েশা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরেছিল তাঁর ছেলে বাবু। দুই ভাই-বোনের মধ্যে বাবুই ছিল বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আলোচিত কেমিক্যাল গোডাউনের পাশের একটি হার্ডওয়্যার দোকানে চাক...