খুলনায় নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে বাবাকে নির্মমভাবে খুন করেছে ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।নিহত ব্যক্তির নাম লিটন খান (৪৫)। তিনি পেশায় মাছ ফেরিওয়ালা ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আবু বকর লিমন (১৭) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। সম্প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লিমন বৃহস্পতিবার রাতে প্রথমে শ্বাসরোধ করে বাবাকে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে দেন।ঘটনার পরপরই লিমন ও তার স্ত্রী চাঁদনী পালিয়ে যায়। চ...










