Saturday, October 31

Blog

পানছড়িতে বিজিবি’র অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি’র অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়ির কচুছড়ি নামাক সীমান্ত এলাকা থেকে ১৪০০ রাউন্ড গোলাবারুদ ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৩ বিজিবি)শনিবার (১১ এপ্রিল) দুপুরে একরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি ব্যাটালিয়ন( ৩ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহআলম'র নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০২টি মোটরসাইকেল ও এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।বিজিবি সূত্র আরো জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার সময় পথে শতাধিক সন্ত্রাসীদের একটি দল ঘেরাও করলে লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে আরো ২টি বিশেষ টহল দল ঘটনাস্থলে যাওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।...
সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“বিদায় নয়, এটি নতুন পথের শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ কুমার ঘোষ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের প্রতিটি ধাপই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আজকের এই বিদা...
জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়।সাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ন্যাশনল পলিটেকনিক ইনস্টিটিউট এনপিআই’র প্রিন্...
চিলমারীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ভাটায় ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট (ফসলি জমির টপ লেয়ার কেটে নেয়া) , আবাদি জমিতে ফসলের বিপর্যয়, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ।মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চিলমারীর কিষামতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাথানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৬ লাখ ৫০ হাজার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।...
সুবর্ণসাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

সুবর্ণসাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জনাবা শাহনাজ প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, Sher-e-Bangla Agricultural University। তিনি প্রধান অতিথির প্রতিনিধিত্ব করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম, উপজেলা বিএনপ...
নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা রামখানা ইউনিয়নের কুরার পার এলাকায়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ৬০ বছরের বিধবা নারী ৫ সন্তানের জননী মৃত ফয়জ উদ্দিনের স্ত্রী রহিমা বেগমকে জখম অবস্থায়ন তার নিজ বাড়ী থেকে মরাদেহ উদধার করে নাগেশ্বরী থানা পুলিশ।‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহীল জামানের নেতৃত্বে এস আই আকাশ ও সংগীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বলেন, কপাল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ চলমান রয়েছে বলেও জানান।...
নিজের ঘরে বৃষ্টির পানি পড়ে, তবুও মানুষের সেবায় নিয়োজিত ইউপি সদস্য ধলা ভুরু
সর্বশেষ, সারাদেশ

নিজের ঘরে বৃষ্টির পানি পড়ে, তবুও মানুষের সেবায় নিয়োজিত ইউপি সদস্য ধলা ভুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জনপ্রতিনিধি মানেই সাধারণ মানুষের ভরসার স্থল। দিন-রাত সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করাই যাদের ব্রত।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে তেমনই একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ধলা ভুরু। তিনি হরগজ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সদস্য। ত্যাগের মহিমায় সাধারণ মানুষের সেবা করলেও, তার নিজের জীবনের চিত্রটি অত্যন্ত করুণ।​সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগণের সেবা নিশ্চিত করতে ধলা ভুরু সারাদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চললেও তার নিজের থাকার ঘরটির অবস্থা জরাজীর্ণ। বর্ষা বা সামান্য বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ঘরে পানি পড়ে। বৃষ্টির সময় ঘরের ভেতরে পলিথিন টাঙিয়ে বা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতে হয় তাকে। নিজের একটি মজবুত ঘর করার সামর্থ্য না থাকায় এক বুক কষ্ট নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই ভাঙা ঘরেই বসবাস করছ...
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩)-কে গ্রেফতার করেছে।শুক্রবার (১০ এপ্রিল) সকালে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আটক ফয়সাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল। সে টুটপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে আটক করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: জাহিদুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: জাহিদুর রহমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||জামায়াতে ইসলামী বাংলাদেশ_এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান বলেছেন, সংগঠনের আদর্শ চর্চা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (১০ এপ্রিল) সকালে মানিকগঞ্জের শহীদ তিতুমির একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের আদর্শিক চর্চা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথি মো. জাহিদুর রহমান তার বক্তব্যে বলেন, আদর্শিক নেতৃত্ব গড়...
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নাদিম ইসলাম (৩০)-এর বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মিম্মি বেগম (৫০) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।নিহতের মেয়ে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে এসে মায়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”স্থানীয়রা জানান, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। ঘটনার দিনও টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ে...