চিলমারীতে বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুদ্দোজা বুলু।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাজেদুল ইসলাম। মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ ও প্রবেশপত্র তুলে দেওয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন কুমার রায়, সহকারী শিক্ষক সাদাক...










