আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা
|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বীরত্বগাথা ও স্মৃতিকে অমর করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (১২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলা শুরু হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের মেলা গতবারের মতো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।&nb...










