ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানাধীন দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)। এসময় সাদেকুল ইসলামের কাছ থেকে তিনশত পিস এবং রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবির ওসি আবুল কায়েস জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রব...










