বৃহস্পতিবার, এপ্রিল ১৬

Blog

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না; মায়ের স্কুলে আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )শিক্ষিত না হলে অপসংস্কৃতি থেকে বের হওয়া যাবে না বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খানম রিতা।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কেওয়ারজানী হরুন নাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রিতা বলেন, প্রত্যেক মা-বাবা'র দায়িত্ব, সকল ছেলে-মেয়ের পড়াশোনা তদারকি করতে হবে। এই স্কুল যেন সামনে আরও দেশের মধ্যে সুনাম অর্জন করতে পারে, সকল শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।বিএনপির এই নেত্রী অভিবাবকদের উদ্দেশ্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আসছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন, আমি আপনাদের মাঝে যেন সব সময় পাশে থাকত...
খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‘দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আদর্শ পুরুষ’ — খুলনা বিএনপি|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিএনপি নেতারা বলেছেন, এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা ও বিএনপির ভিত্তি নির্মাণের অগ্রদূত। তিনি ছিলেন নীতিনিষ্ঠ, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ, যিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, মানবিকতা ও সাংগঠনিক দক্ষতা আজও বিএনপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।নেতারা বলেন, দাদু ভাইয়ের রাজনীতি ছিল আদর্শ, সততা ও জনগণের ভালোবাসায় গড়া। আমরা তাঁর দেখানো পথে থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক স...
তজুমদ্দিনে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সড়ক প্রচার
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সড়ক প্রচার

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেধে।” শ্লোগানে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫” বিষয়ক সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।শিশুদেরকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকার সারাদেশে ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি চালু করেছে।প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। এছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যারা বিদ্যালয়ে যায় না, তাদের ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্রে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।এই টিকা গ্রহণের জন্...
খুলনায় নারী ও শিশুদের তথ্য অধিকার নিশ্চিতকরণে সাংবাদিকদের সংলাপ
সর্বশেষ, সারাদেশ

খুলনায় নারী ও শিশুদের তথ্য অধিকার নিশ্চিতকরণে সাংবাদিকদের সংলাপ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এবং কমিউনিটি ফোরাম-এর উদ্যোগে ‘নারী ও শিশুদের তথ্য অধিকার’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার হোটেল এম্বাসিডারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সংলাপ আয়োজন করা হয় কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩-এর আওতায় ‘ধ্রুব’-এর সার্বিক ব্যবস্থাপনায়।অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প ও সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় ক...
ভারত–আফগান সম্পর্ক ও পরিবর্তিত বিশ্ব বাস্তবতা
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

ভারত–আফগান সম্পর্ক ও পরিবর্তিত বিশ্ব বাস্তবতা

|| বাপি সাহা ||গাজায় শান্তি ফিরুক। সন্তানহারা অনেক মায়ের অশ্রুবিসর্জনের মাধ্যমে গাজায় শান্তি ফিরে আসুক—এটি আমাদের প্রত্যাশা। অনেক রক্ত ঝরেছে, অনেক শিশু অনাহারে মৃত্যুবরণ করেছে। বিশ্ব দেখেছে মৃত্যুর হাহাকার কাকে বলে। টন টন বোমা পড়েছে গাজায়। অবশেষে হামাস ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। নতুন দিনের আশায় ঘরে ফিরতে শুরু করেছে ঘরছাড়া মানুষ।নতুন দিনের স্বপ্ন দেখা মানুষের জীবনে এখনও হতাশা কাজ করছে। শান্তি চুক্তি কতটুকু বাস্তবায়িত হবে, সেটি নিয়ে সংশয় রয়ে গেছে। বিশ্ব পররাষ্ট্রনীতি ও ভূ-রাজনীতি পরিবর্তনশীল। মার্কিন শুল্কনীতির মাধ্যমে চীনের ওপর প্রবলভাবে চাপ বৃদ্ধি করা হচ্ছে। সত্যটা হলো—এই বৃদ্ধি প্রক্রিয়া অনেকটা হাস্যকর। যাই হোক, চীন রাশিয়া ও ভারতকে সঙ্গে নিয়ে নতুন করে পথ চলতে শুরু করেছে।পররাষ্ট্রনীতিতে ‘শেষ কথা’ বলে কোনো কথা নেই। দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব অমিত মিশ্রি আফগান সরকার...
খুলনায় কেসিসি ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়ন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কেসিসি ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়ন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) যৌথভাবে নগরীতে ‘‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট কিন সিটিজ (থ্রি-সি)’’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে প্রাথমিকভাবে নগরীর তিনটি জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের দাবদাহজনিত বিপর্যয় প্রশমনে ‘ছায়াবিথি’ নামে বিশেষ ছাউনি নির্মাণ করা হবে। এছাড়া ২১ নম্বর ওয়ার্ডে ৪০০ পরিবারের গৃহস্থালি বর্জ্য সংরক্ষণের জন্য অস্থায়ীভাবে একটি ম্যাটেরিয়াল রিকভারী ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার নির্মাণ এবং ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ড্রেন নেটওয়ার্ক ও সড়ক নি...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পাঁচটায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ২০০ ঘনফুট সেগুন, গামারি ও চাপালিশ কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮০,০০০ টাকা। জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ এ. মুমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন, ডাঃ মনিরুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডাঃ ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক (ভোলা) এম. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজে...
মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

|| নিজস্ব প্রতিবেদক ||মেহেন্দীগঞ্জ উপজেলায় তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় পাতারহাট বাজারের তেমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।‎বক্তব্য রাখেন পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুশ শাকুর, সহকারী শিক্ষক (কৃষি) জনাব, মোস্তাফিজুর রহমান এবং সহকারী মৌলভী জনাব আব্দুর রহিম, মেহেন্দিগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো:সজল চৌধুরী, লস্করপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব আঃহক, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃশফিকুল ইসলাম, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের মূল শ্লোগান ছিলো বৈষ...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নিয়মিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দারস অনুষ্ঠিত হয়। এতে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দারসুল কুরআনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এফএম আলী হায়দার ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।...