ঈদযাত্রায় রেলের বিশেষ উপহার: ১০ জোড়া স্পেশাল ট্রেনের সময়সূচি ঘোষণা
|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।যাত্রীদের সুবিধার্থে নিচে বিভিন্ন রুটের স্পেশাল ট্রেনের সময়সূচি ও চলাচলের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:রুটে ভিত্তিক স্পেশাল ট্রেনের সময়সূচিচট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম: চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি পথে চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা: তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। বিপ...










