Thursday, October 29

Blog

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ, সহকারী রেজিস্ট্রার নিখোঁজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অভিযোগের পর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) ইএমবিএ শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের জমা দেওয়া সেমিস্টার ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের হিসাবের সঙ্গে মিলছে না।ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম জানান, তার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের প্রাথমিক প...
দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীভাঙন রোধ ও উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ এবং কংক্রিট ব্লক স্থাপনের কাজ পরিচালনা করছে। তবে অবৈধ ড্রেজারের কারণে নবনির্মিত প্রকল্প হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।স্থানীয়রা জানান, নদীপাড়ের দরিদ্র মানুষ দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করলেও প্রভাবশালী মহলের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না।...
কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০৪
অভিমত, ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০৪

|| শাকির সবুর ||বেশ কিছুদূর চলার পর হঠাৎই এক জায়গায় আমাদের বাস থামলো। আমরা ভাবলাম এসে পড়েছি বোধহয়। দেখা গেল, না। এখনো অনেক পথ বাকি। গাড়ি হাইওয়ে থেকে মক্কার মূল শহরে প্রবেশ করবে। কর্তৃপক্ষের একজন গাড়ি থেকে নেমে গেল। সামনেই আলোঝলমল হাইওয়ে পুলিশের অফিস। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফিরে এলে গাড়ি আবার চলতে শুরু করলো। এইবার মওলানা মজিরুদ্দিন সাহেব গাড়ির লাউড স্পিকারে কথা বলতে শুরু করলেন। প্রথমে তাঁর সাথে আমরা সবাই সমস্বরে তালবিয়া পাঠ করলাম: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’তারপর তিনি পবিত্র মক্কা নগরী এবং পবিত্র কাবার শান ও গুরুত্ব সম্পর্কে কথা বললেন। এবং আমাদের উদ্দেশ্যে বেশকিছু দিক নির্দেশনা দিলেন। যার সারকথা হচ্ছে:আজ থেকে বাকি যতদিন আমরা এই পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় অবস্থান করবো ততদি...
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রাণ গ্রুপে চাকরি
চাকরি, সর্বশেষ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রাণ গ্রুপে চাকরি

|| ক্যারিয়ার ডেস্ক ||সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৯ জুন। বিভাগের নাম: সেলস অটোমেশনপদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারপদ সংখ্যা: ১০টি শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসিঅভিজ্ঞতা: ৩-৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: ২৫-৩৫ বছরকর্মস্থল: ঢাকা (বাড্ডা)বেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ৯ জুন, ২০২৬ নূত্র: বিডিজবস ডটকম...
ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’
বিনোদন, সর্বশেষ

ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

|| বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত রবিবার দুপুরে সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গত ৫ মে ‘রকস্টার’-এর টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। টিজারে শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর একেবারে ভিন্নধর্মী ও স্টাইলিশ লুকে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে।চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয়ে একটি শক্তিশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যেই তারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন।নির্মাতা আজম...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সমকালীন প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মাহফিলটিতে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।মাহফিলে সংগঠনের কেন্দ্...
পাকিস্তানকে ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

পাকিস্তানকে ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুর টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ মে) ম্যাচের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬৭ রান। অর্থাৎ টেস্ট জিততে হলে বাবর আজমদের এখন চতুর্থ ইনিংসে ২৬৮ রান করতে হবে, যা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইতিহাসে এক রেকর্ড হবে।এর আগে চতুর্থ দিনের অপরাজিত ৩ উইকেটে ১৫২ রান নিয়ে আজ সকালে নতুন লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবারও দলকে পথ দেখাচ্ছিলেন। তবে আক্ষেপের ৮৭ রানে তাকে ফিরতে হয় নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে।শান্তর ১৫০ বলের লড়াকু ইনিংসটির পর বাংলাদেশের লোয়ার অর্ডার দ্রুত ধসে পড়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ২২, লিটন দাসরা ব্যর্থ হলেও মেহে...
আ’ লীগের আমলে ৩২৯৯ গুম-খুনের বিচার চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আ’ লীগের আমলে ৩২৯৯ গুম-খুনের বিচার চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

|| নিজস্ব প্রতিবেদক ||আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে সংঘটিত গুম, ক্রসফায়ার এবং জুলাই গণঅভ্যুত্থানে ৩ হাজার ২৯৯ জন নিহত হওয়ার ঘটনায় ন্যায়বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি পৃথক আবেদন জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান এই আবেদনগুলো হস্তান্তর করেন। এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে প্রথম এই অভিযোগগুলো দাখিল করা হয়েছিল।বিএনপির দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৭৬ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। দ্বিতীয় আবেদনে একই সময়ে ১৭৫ জনকে গুম করার ঘটনার বিচার চাওয়া হয়েছে।এ ছাড়া তৃতীয় আবেদনে বলা হয়, ২০২৪ সাল...
ঢাকা-৪ আসনের উন্নয়নে জামায়াত ও বিএনপি নেতার ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা-৪ আসনের উন্নয়নে জামায়াত ও বিএনপি নেতার ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা-৪ নির্বাচনী এলাকার উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।সোমবার (১১ মে) তিনি নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জনসেবা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়; বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। তিনি এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত গ্যাস ও পানির সংকট নিরসনসহ মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেন। সবার সম্মিলিত প্রচেষ্টা...
বাজার অস্থিরতার মূলে চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগী: জামায়াত আমির
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বাজার অস্থিরতার মূলে চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগী: জামায়াত আমির

|| নিজস্ব প্রতিবেদক ||মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই বর্তমানে বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ছয়টার দিকে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন।বাজার পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, একটি অসাধু সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এর ফলে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষ সরাসরি ভোগান্তির শিকার হচ্ছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে আরও কার্যকর ও কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।জামায়াত আমির আরও উল্লেখ করেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদের ভেতরে ও বাইর...