Thursday, October 29

Blog

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাড়ে তিনশ’ ফলনজাত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে বাগানের ৩০টি কলার ছরি লুটে নেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আ. হেকিমের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদারের ফিসারী ও পেঁপে বাগানের ভেতর দিয়ে গবাদিপশু চলাচলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী তাজুল ইসলাম (৫৫) ও তার ছেলেরা দিদারের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দিদারের বাড়িতে দ্বিতীয় দফা হামলা করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সৈয়দ নজরু...
ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্য...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা: অনুমোদন পাচ্ছে পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প
জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা: অনুমোদন পাচ্ছে পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই সভায় দেশের সামগ্রিক উন্নয়নে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ও দীর্ঘ প্রতীক্ষিত হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের প্রথম পর্যায়। এছাড়াও কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতের বেশ কিছু মেগা প্রকল্প আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে।বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়...
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে।সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে ধরনের বর্বরোচিত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই রাজধানীর রাজপথে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সফল করতে সংগঠনটির নেতাকর্মীসহ রাজধানীর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে উপস্থিত...
শিবালয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৮, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে মাদকবিরোধী অভিযানে আটক ৮, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনকারী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (১১ মে) রাতে উপজেলার বাড়াদিয়া গ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে মনোয়ার হোসেন (৬৩)কে ৫ দিনের, ওমর ফারুক (৩৫) ও সুজন মোল্লা (২৫)কে ১৫ দিনের এবং বাকি চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেকের ওপর ১০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।অভিযানে আটক অন্যরা হলেন রহমান সরদার (৪৫), আয়নাল হক (৫২), আলম শেখ (৩৫) ও শওকত আলী (৫৫)।এদিকে মঙ্গলবার (১২ মে) সকালে উথুলী সংযোগ মোড় এলাকায় আরও একটি অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ রজ্জব আলী (৪২) নামে এক মাদক ব্...
কুড়িগ্রাম ক্রীড়াঙ্গনে ক্ষোভের আগুন, সূচি গোপনের অভিযোগ জেলা কমিটির বিরুদ্ধে
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম ক্রীড়াঙ্গনে ক্ষোভের আগুন, সূচি গোপনের অভিযোগ জেলা কমিটির বিরুদ্ধে

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নতুন কুঁড়ি স্পোর্টস/২০২৬-এর বালক ফুটবল প্রতিযোগিতায় খেলার সময়সূচি গোপন করে ফুলবাড়ী উপজেলা দলকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় কোচ, খেলোয়াড়, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দল রাজারহাট উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলা শেষে সংশ্লিষ্টদের জানানো হয়, পরবর্তী ম্যাচের সময়সূচি পরে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।কিন্তু পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও ফুলবাড়ী উপজেলা দলের কোচ, খেলোয়াড় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই সময়সূচি জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। অপরদিকে একই রাউন্ডের প...
বরেণ্য সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল
সর্বশেষ, সারাদেশ

বরেণ্য সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার ও খুলনার প্রথিতযশা সাংবাদিক আইয়ুব হোসেন–এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১৩ মে)। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাব–এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।আইয়ুব হোসেন দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভোগার পর ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর খুলনা প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছি...
নিজ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল বারিক
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নিজ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল বারিক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।তিনি আরও বলেন, কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন,অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে এ...
আধুনিক রাজশাহী গড়তে বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

আধুনিক রাজশাহী গড়তে বরেন্দ্র প্রেসক্লাবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নগর পরিবেশ গড়ে তোলাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, নগর উন্নয়নের এ কার্যক্রম সফল করতে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত জ...
প্রেসক্লাব বকশীগঞ্জের নতুন কমিটি, সভাপতি রনি সম্পাদক মারুফ
সর্বশেষ, সারাদেশ

প্রেসক্লাব বকশীগঞ্জের নতুন কমিটি, সভাপতি রনি সম্পাদক মারুফ

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||‘সত্যের পথে, জনগণের পাশে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ-এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি সভাপতি এবং বাংলাদেশ সমাচার-এর উপজেলা প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১২ মে) দুপুরে স্থানীয় একটি হোটেলে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বাণী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেসটিনি) এবং তথ্য ও গবেষণা সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।...