Wednesday, October 28

Blog

কেসিসি প্রশাসকের সঙ্গে খুলনা-৫ আসনের এমপি লবির শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ, সারাদেশ

কেসিসি প্রশাসকের সঙ্গে খুলনা-৫ আসনের এমপি লবির শুভেচ্ছা বিনিময়

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় নগর ভবনে এলে নজরুল ইসলাম মঞ্জু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উভয় জনপ্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কেসিসি প্রশাসক মহানগরীর বর্ষাকালীন জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে বলেন, নগরীর অভ্যন্তরীণ অধিকাংশ খাল ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। মহানগরীর পানি দ্রুত নিষ্কাশনের জন্য এসব খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা অত্যন্ত জরুরি।তিনি ডুমুরিয়া উপজেলার খালগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে সংসদ সদস্য একমত পোষণ করে খুলনাঞ্চলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।এ সময় কেসিসির প্রধান প্রকৌ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সমকালীন প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মাহফিলটিতে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম এবং নীলফামারী জে...
ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম ও সম্পাদক রাসেল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম ও সম্পাদক রাসেল

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি'র আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন।আজ রোজ সোমবার (১৮ মে) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. সজীব আলী, এবং সৈয়দ মোঃ ওসমান বিন হাসনাইন ও সাবেক সভাপতি বিন ইয়ামিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সি: সহ-সভাপতি পদে মোহাম্মদ মাহদী হাসান, সহ-সভাপতি আজমাঈন ফায়েক, যুগ...
ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক অ্যান্ড তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রবিবার (১৭ মে) এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আসাদুল্লাহ আল গালিব, আব্দুল মুন্তাকিম আল-মারুফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ এবং অর্থ সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অনুষদের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গু...
বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাদিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী'র সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় অবস্থিত "লাক জোন” নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।এরপর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে ...
বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সবকটি পদের জন্য একক ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. আরিফুল ইসলাম সোহেল-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একই উপজেলায় নারী নেতৃত্বের অংশ হিসেবে বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. জুলেখা বেগমকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।পৌরসভা নির্বাচনেও একক প্রার্থী দিয়েছে সংগঠনটি। বেলকুচি পৌরসভার মেয়র পদে জামায়াতের পক্ষে প্রতিদ্ব...
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।এর আগে, গত বুধবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তৃণমূলেও ক্রীড়াকে পেশা হিসেবে নিতে অনুপ্রেরণা জোগাবে।উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনস...
মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকের বিস্তার। সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় সন্ধ্যা নামলেই অলিগলি, নির্জন স্থান ও বিভিন্ন গ্রামাঞ্চলে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। পাশাপাশি অনলাইন মোবাইল জুয়ার আসরও বিস্তার লাভ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিভিন্ন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে।গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আলী মিয়া মেম্বার জানান, শান্তিপুর বাজার থেকে সাতভাইয়া পাড়া হয়ে গোমতি বাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল কম থাকায় এলাকাটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। তিনি বলেন, “গত এক বছরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এখন নেশাজাতীয় দ্রব্য সহ...
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রবিবার (১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায়, একই তারিখ অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন। এছাড়া কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস (...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভা চলছে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভা চলছে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এবারের সভায় নতুন অর্থবছরের এই এডিপি চূড়ান্ত করার পাশাপাশি এর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি একটি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন এবং তা অনুমোদনের বিষয়টিও সভার এজেন্ডায় রয়েছে।প্রধানমন্ত্রী...