সোমবার, মে ১৮

বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সবকটি পদের জন্য একক ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. আরিফুল ইসলাম সোহেল-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একই উপজেলায় নারী নেতৃত্বের অংশ হিসেবে বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. জুলেখা বেগমকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

পৌরসভা নির্বাচনেও একক প্রার্থী দিয়েছে সংগঠনটি। বেলকুচি পৌরসভার মেয়র পদে জামায়াতের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুব আলম।

পৌরসভা ও উপজেলার পাশাপাশি বেলকুচির বিভিন্ন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেলকুচি উপজেলা সদর ইউনিয়নে মাওলানা আবুল হাসেম সরকার, রাজাপুর ইউনিয়নে মাওলানা আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউনিয়নে আলহাজ্ব রফিকুল্লাহ খন্দকার, বড়ধুল ইউনিয়নে শেখ শামীম বিন আমীর এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে রাকিবুল হাসান শামীম জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে রাখতে এবং দলীয় প্রার্থীদের পক্ষে জনমত তৈরি করতে ইতিমধ্যেই বেলকুচির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগের প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে স্থানীয় দলীয় দায়িত্বশীলরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *