
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক অ্যান্ড তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রবিবার (১৭ মে) এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আসাদুল্লাহ আল গালিব, আব্দুল মুন্তাকিম আল-মারুফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ এবং অর্থ সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অনুষদের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নবনিযুক্ত ডিনের নিকট তুলে ধরেন। তাদের উত্থাপিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল—
১। অনুষদভুক্ত বিভাগসমূহে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়সমূহের সাথে সমঝোতা চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ সৃষ্টি করা।
