রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে ছয়জনকে সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হয়। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেন।শৌলমারী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প...










