Monday, October 26

Blog

আলেমদের চরিত্র হনন ও রাজনৈতিক চালচিত্র নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আলেমদের চরিত্র হনন ও রাজনৈতিক চালচিত্র নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||চলমান বৈশ্বিক অস্থিরতা ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের শান্তিচুক্তি সুসম্পন্ন না হওয়া এবং নতুন করে হামলার ঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার বর্তমান পরিস্থিতিকে তিনি ‘নিচে পড়েও পা উপরে থাকা’ কুস্তিগীরের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেন।শনিবার (২৭ জুন) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে, তাতে সরকারি দল বিএনপি এখন ...
জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই গণঅভ্যুত্থানকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, শিক্ষার্থী, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমিক, বুদ্ধিজীবী ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হেঁটে হেঁটে ৫ আগস্টের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। সেই ঐতিহাসিক বিপ্লবের প্রতিটি দিনকে স্মরণীয় করে রাখতেই প্রতিটি দিনের জন্য বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্য...
সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি মূলত দায়িত্ব পালনের জায়গা। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি উল্লেখ করেন, সরকারি কিংবা বিরোধী দল—সবার চিন্তাধারা এক হওয়া সম্ভব নয়। প্রত্যেকেই নিজ নিজ বিবেক, মহান আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ বলেই ভিন্ন ভিন্ন বক্তব্য ও মতামতের মধ্য দিয়ে সংসদের সৌন্দর্য প্রকাশ পায়।বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ মূলত দুটি চাকার ওপর চলে, যার একটি সরকারি দল এবং অন্যটি বিরোধী দল। যেকোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো রাষ্ট্রীয় যানটিই অচল হয়ে পড়বে। তাই একে অপরের চাকায় পেরেক মেরে ফুটো করার প...
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সাথে দলের সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘মজলিসে শুরা’র বিশেষ অধিবেশনে নতুন মহাসচিবের নাম ঘোষণা ও এই রদবদল করা হয়।সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির স্বাভাবিক মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সাংগঠনিক মূল্যায়নে এককভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ের কর্মীদের নিষ্ক্রিয়তাসহ বেশ কিছু অভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিত হয়। এই প্রেক্ষাপটে এবং আসন্ন স্থানীয় সরক...
রংপুরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রংপুরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

|| রংপুর প্রতিনিধি ||আজ রবিবার (২৮ জুন) রংপুর সিটি কর্পোরেশন অডিটরিয়ামে এক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী জাতীয় 'ভিটামিন এ প্লাস' ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শিশুর সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশজুড়ে এই ক্যাম্পেইন পরিচালনা করছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধত্বসহ বিভিন্ন পুষ্টিজনিত রোগ থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নির্দিষ্ট বয়সের আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান এবং বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান। কেননা একটি সুস্থ ও সবল শিশুই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল চাবিকাঠি। আজ দিনব্যাপী এই পুষ্টি ক্যাম্পেইন উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে চলম...
বদলগাছীতে ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সার লাইসেন্স বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সার লাইসেন্স বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ভ্যান লাইসেন্স বিক্রি হচ্ছে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যখন গোবরচাপা কাজীর মোড়ে লাইসেন্স বিক্রির কার্যক্রম চলছিল, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ গ্রুপটি আকস্মিক হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং আদায়কৃত নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। মথুরাপুর ইউনিয়নে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা সমিতির সভাপতি মোঃ আত্তার হোসেন-সহ গুরুতর আহতরা বর্তমানে বদলগাছী ৫০ শস্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মোঃ আত্তার হোসেন ও মোঃ সুজন রহমানবলেন, স্থানীয়রা এক ইউনিয়নের লাইসেন্স অন্য ইউনিয়নে অবৈধভাবে বিক্রি করার কারণে ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এর ফলে ইউনিয়নের নি...
মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে শহরের গঙ্গাধর পট্টি এলাকার জেমস-আমেনা টাওয়ার ভবনে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান, বিশিষ্ট সমাজসেবক শামীম চৌধুরী এবং সরকার মাসুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন জানান, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বয়স অনুযায়ী দুটি ভিন্ন রঙের ক্যাপসুল খাওয়া...
নজরুল সংগীতে অবদানের জন্য সম্মাননা পেলেন মাহমুদুল হাসান
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নজরুল সংগীতে অবদানের জন্য সম্মাননা পেলেন মাহমুদুল হাসান

|| সংস্কৃতি প্রতিবেদক ||নজরুল সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন বিশিষ্ট সংগীতশিল্পী মাহমুদুল হাসান। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং তাঁর কালজয়ী 'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতার একশত বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা জেলা শাখা। অনুষ্ঠানে মাহমুদুল হাসানের পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলকেও সম্মাননা প্রদান করা হয়।জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক সাধন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল এবং সম্মাননাপ্রাপ...
সলঙ্গায় খেইশ্বর মাদ্রাসার ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় খেইশ্বর মাদ্রাসার ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় খেইশ্বর বায়তুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক আসহাবে বদরীনদের স্মরণে আজীবন দাতা সদস্যদের নিয়ে ২৩তম বার্ষিক বদর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা মুসলমানদের জন্য এক মহৎ শিক্ষা বহন করে। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং মহান আল্লাহর ওপর অবিচল ভরসা এবং ঈমানের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বদর দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, আল্লাহর পথে অবিচল থাকলে বিজয় নিশ্চিত।মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বদর সম্মেলনে অতিথি ও দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন রা...
শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আশুরার তাৎপর্য ও কারবালার রক্তাক্ত ইতিহাস আমাদের কেবল শোক প্রকাশের মাধ্যম নয়, বরং তা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের চূড়ান্ত প্রেরণা। শোহাদায়ে কারবালার সেই মহান ও ত্যাগের চেতনাই আগামী দিনে সমাজে এক পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের মূল চালিকাশক্তি হতে পারে। সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে কীভাবে জীবন উৎসর্গ করতে হয়, কারবালার প্রান্তর উম্মাহকে সেই শিক্ষাই দিয়ে গেছে। আজ মুসলিম উম্মাহর মুক্তির একমাত্র পথ হলো ইসলামী আদর্শের দিকে ফিরে আসা এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালার শিক্ষা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীবৃন্দ।শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার পুরা...