Tuesday, November 17

চিলমারীতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারি সরকার, বরকত উল্যাহ, মনিরুজ্জামান, এমপি প্রতিনিধি মিজানুর রহমান এবং সাংবাদিক আবু ওবায়দুল হক খাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি ও অড়হর—এই ৭টি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে এক বিঘা জমির উপযোগী বীজ ও সার দেওয়া হচ্ছে।

এর আওতায় জনপ্রতি সরিষা চাষের জন্য ১ কেজি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, চিনাবাদামের জন্য ১০ কেজি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষের জন্য ২ কেজি বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *