Sunday, November 8

নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী। বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

‎জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল ইসলাম শফি এবং নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‎নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তানজিমুল ইসলাম কিরণ, আশরাফ হোসেন আপেল, জাহিদুল ইসলাম খান ও ইঞ্জিনিয়ার আব্দুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান। এ সময় মাহফুজার রহমান আপেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

‎আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *