Sunday, September 27

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

|| নিজস্ব প্রতিবেদক ||

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে অবস্থান করায় তাঁর নির্দেশে রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন হাসপাতালে ভর্তি সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নিতে যান।

হাসপাতালে অবস্থানকালে তিনি কিছু সময় অসুস্থ নেতার পাশে কাটান এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। প্রধানমন্ত্রীর শুভকামনা ও সহমর্মিতার জন্য সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি নেতা বাচ্চু।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাইদুর রহমান বাচ্চুকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর উত্তরায় স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *