Sunday, September 13

নাগেশ্বরীতে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্কাউটস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরীর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (‎১২ সেপ্টেম্বর) বিকালে প্রশাসন স্কুল মাঠে উৎসব মুখর পরিবেশে এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল।

‎এতে উপজেলার প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

‎তিনদিনব্যাপী এ আয়োজনে কাব স্কাউটদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, ডেপুটি ক্যাম্প চীফ ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ইউনুস আলী, স্কাউটসের সাধারন সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, শিশুবিতান অধ্যক্ষ জহুরুল হক মিঠু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সংবাদকর্মী ও বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফিসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *