Sunday, August 2

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত

|| নিজস্ব প্রতিবেদক ||

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার সার্বিক দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেন।

বৈঠকের শেষ অংশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং নির্বাচনের সার্বিক প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে নীতি-নির্ধারণী ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *