বৃহস্পতিবার, জুন ১১

নাগেশ্বরীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

উপকারভোগী প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৬০ বান্ডিল ঢেউ টিন এবং ৬ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন।

টিন ও অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোখাখেরুল ইসলাম, স্থানীয় সংবাদকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্যোগের মুহূর্তে এমন মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। টিন ও নগদ অর্থ হাতে পেয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *