মঙ্গলবার, মে ১৯

দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ। গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলার উত্তর আরা গ্রামে এই ঘটনা ঘটে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার দিন সকালে নানার পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে যান। এই সুযোগে বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।

​গত ১৭ মে ভিকটিমের নানী তাকে গোসল করানোর সময় তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরে অভয় দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শিশুটি ঘটনাটি খুলে বলে। বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনার পর ১৯ মে ২০২৬ তারিখ ভিকটিমের নানা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জানায়, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই শিশুকে আটক করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *