মঙ্গলবার, মে ৫

মানিকগঞ্জে হিরোইনসহ দুইজন গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (৪ মে) বিকেলে সদর উপজেলার পাঁচ বারইল গ্রাম থেকে আটক করা হয় তাদের। পরে মাদক মামলায় দেখানো হয় গ্রেপ্তার।

তারা হলেন সঞ্জয় রাজবংশী চন্ডী (২৫) ও মিলন মিয়া (২৮)।দুজনই পাঁচ বারইল গ্রামের বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গোপাল রাজবংশীর বাড়ির সামনে থেকে আটক করা হয় সঞ্জয় ও মিলনকে। এ সময় সঞ্জয়ের কাছ থেকে ৯ গ্রাম ও মিলনের কাছ থেকে জব্দ করা হয় ৬ গ্রাম হেরোইন।

ওসি বলেছেন, আটক ব্যক্তিদের নামে সদর থানায় মামলা হয়েছে। দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *