বুধবার, এপ্রিল ২৯

ইউআইইউ’তে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে “অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্ট: ইনডাকশন এন্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম” শীর্ষক একটি কর্মশালা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানিক মূল্যবোধ এবং একাডেমিক প্রশাসনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন- বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম, ইইই বিভাগের আন্ডারগ্রাজুয়েট কোঅডিনেটর ড. সাদিদ মুনীর, ইউআইইউ’র রেজিস্ট্রার ড. মো: জুলফিকার রহমান, পরিচালক (কো-অডিনেশন) প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মিসেস নার্গিস জাহান এবং জনসংযোগ বিভাগের পরিচালক জনাব আবু সাদাত। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য প্রদান করেন ইউআইইউ আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি’র উপ-পরিচালক এবং স্কুল অব বিজনেস এ্যান্ড ইকোনোমিক্স’র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব জাকোয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া, তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় প্রশাসনিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং একটি দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, নৈতিকতা, মূল নীতিমালা এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারেন, তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়। প্রশিক্ষণটিতে নেতৃত্ব, যোগাযোগ, আন্তঃব্যক্তিক দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং ডিজিটাল শিক্ষার ওপর কাঠামোবদ্ধ মডিউলের মাধ্যমে পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি, কর্মীদের ছাত্রসেবা ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, ছাত্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ও কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমানের সেবা প্রদান নিশ্চিত করার বিষয়েওগুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ অধিবেশনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক প্রশাসনে দক্ষতা উন্নয়ন, এবং প্রতিষ্ঠানিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তারা অংশগ্রহণকারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, নৈতিকতা, নীতিমালা ও সর্বোত্তম চর্চা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী এবং প্রতিষ্ঠানিক কাজে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *