সোমবার, এপ্রিল ২০

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

|| অপু দাস | জেলা প্রতানিধি (রাজশাহী) ||

রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান।

আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে র‍্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযান পরিচালিত হয়।

রবিবার (১৯ এপ্রিল) তারিখে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ দল দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *